পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে দমকল দফতর বিশেষ অভিযান। গেস্ট হাউস, শপিং মল, মার্কেটের পর এবার বেসরকারি হাসপতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা উপরে নজর দমকল আধিকারিকদের। আজ, শুক্রবার মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে পরিদর্শন করল সাউথ ডিভিশনাল হেড কোয়ার্টারের দমকল আধিকারিকরা। সাউথ ডিভিশনাল হেড কোয়ার্টারের স্টেশন অফিস নিহার রঞ্জন রায় ও ওসি হেড কোয়ার্টারের নেতৃত্বে এদিন বেসরকারি হাসপাতালে ফায়ার ফাইটিং সিস্টেম থেকে নিয়ে অডিট সব কিছুই খুঁটিয়ে দেখেছেন তারা।

বেসমেন্ট থেকে এমার্জেন্সি ফায়ার এক্সিট পয়েন্ট সবটাই পরীক্ষা করে দেখেছেন দমকল আধিকারিকরা। ফায়ার কন্ট্রোল প্যানেল থেকে হাউস পাইপ ও স্প্রিংক্লার কাজ করছে কি না সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আগুন জ্বালিয়ে পরীক্ষা নিরিক্ষাও করা হয়। পরিদর্শনের পর সাউথ ডিভিশনাল স্টেশন অফিসার নিহার রঞ্জন রায় জানান, পুজোর সময়ে তাদের বিশেষ অভিযান বেসরকারি হাসপাতালে পরিদর্শন করছেন তারা। এদিন পরিদর্শনের পর সম্পূর্ণভাবে পরীক্ষা করার পর সন্তোষ প্রকাশ করেন স্টেশন অফিসার নিহার রঞ্জন রায়। এই বিষয়ে হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানান যে, তাদের পুজোর সময়ে সমস্ত এমার্জেন্সি বিভাগ তৈরি রাখা হচ্ছে। চিকিৎসক থেকে চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জরুরি পরিষেবা 24 *7 চালু থাকছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা সমস্ত সচল রয়েছে। কোনও রকমের ঘাটতি বা সমস্যা নেই বলে জানিয়েছেন প্রদীপ ট্যান্ডন।

আরও পডুন: ‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মিন্টো পার্কের পর এদিন শহরের আরও একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে দমকল। সেখানে গিয়েও একইভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খুঁটিয়ে দেখেছেন দমকল আধিকারিকরা। হাউস পাইপ থেকে স্প্রিংক্লার এবং ফায়ার অ্যালার্ম টেস্টিং করে দেখেন দমকল আধিকারিকরা। পরিদর্শনের পর স্টেশন অফিসার নিহার রঞ্জন রায় জানান যে তারা কিছু পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়েছেন। শহরে শুধুই শপিং মলে বা বহুতলে অগ্নিনির্বাপ নয় হাসপাতালেও ফায়ার অডিট প্রয়োজন। কারণ আমরির অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তাই আগামা সতর্ক থাকছে দমকল বিভাগ।

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

পুজোর আগে মুখে ব্রাশ ঘষে জ’লাইন শার্প করছেন? সাবধান, নষ্ট হতে পারে ত্বক

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

পঞ্চাশে পৌঁছেও সুস্থ থাকতে চান? বয়স অনুযায়ী প্লেটে রাখুন এই খাবারগুলি

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শরীর থাকবে ফিট, জলখাবারে তেল ছাড়া বানিয়ে ফেলুন মুচমুচে নিমকি

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল