‘অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে’, দাবি সোমনাথের

সোমনাথের দাবি, ‘অর্জুন নিজে গুলি ছুড়েছেন। আসলে অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই মরিয়া হয়ে এ সব করছেন।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুরের(Barrackpur) প্রাক্তন বিজেপি সাংসদ(Former BJP MP) অর্জুন সিংয়ের(Arjun Singh) বাড়িতে হামলার ঘটনায় এবার মুখ খুলেছেন জগদ্দলের(Jagaddal) তৃণমূল বিধায়ক(TMC MLA) সোমনাথ শ্যাম(Somnath Shyam)। অর্জুনের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এদিন হামলা চালিয়েছে। কিন্তু সোমনাথের দাবি, ‘অর্জুন নিজে গুলি ছুড়েছেন। ওর লোকেরাই পিছন থেকে বোমা ছুড়েছে। হয়তো সেই বোমাতেই আঘাত পেয়েছেন। আসলে অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই মরিয়া হয়ে এ সব করছেন। আর কখনও নমিত সিংহ, কখনও সোমনাথ শ্যামের ওপর দায় চাপাচ্ছেন।’

আরও পড়ুন, কর্মবিরতি প্রত্যাহার করে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা

শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার জগদ্দলের মেঘনা মোড় এলাকায় থাকা অর্জুনের বাড়ি মজদুর ভবনে ইট-বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বোমাবাজির পাশাপাশি সেই সময় বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও জানা গিয়েছে। বোমার আঘাতে জখম হয়েছেন অর্জুন নিজেও। তাঁর দাবি, ‘হামলার সময় আমি বাড়ির দোতলায় ঘুমোচ্ছিলাম। হইহল্লার আওয়াজ পেয়ে আমি নীচে নেমে এসেছিলাম। তখন দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে। ২০-২৫ জন পুলিশকর্মী ছিলেন। তাঁদের সামনেই বোমা ছোঁড়া হয়। কয়েক জন পুলিশকর্মীকেও হামলাকারীরা ধাক্কাধাক্কি করেছে। নমিতের সঙ্গে এনআইএ মামলার কয়েক জন আসামিও আজ আমার বাড়িতে হামলা চালায়।’ 

আরও পড়ুন, নিজের বাড়িতেই হামলার শিকার অর্জুন, আহত বোমার স্প্লিন্টারে

এদিন অর্জুনের বাড়িতে ২০-২৫ জন হামলা চালায়। অর্জুনের অনুগামীদের দাবি, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং সেই হামলা চালিয়েছে। যদিও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি অর্জুনের অভিযোগ খারিজ করেছেন। চলে যাওয়ার সময় নমিত এবং তাঁর দলবল গুলি ছোড়ে বলেও প্রাক্তন বিজেপি সাংসদের অভিযোগ। সেই অভিযোগও খারিজ করেছেন সোমনাথ। উল্টে তাঁর দাবি, অর্জুনের লোকেরাই যা করার করেছে। আর তা করা হয়েছে পিছন থেকে। এর আগে ২০২১ সালেও অর্জুনের বাড়ি মজদুর ভবনে হামলা, বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ! সেই ঘটনায় নাম জড়িয়েছিল নমিতের। এদিন সেইও নমিতের নেতৃত্বেই হামলা হয়েছে বলে অর্জুনের অভিযোগ।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘মাঝ রাতে শ্মশানে গিয়ে আত্মাদের সঙ্গে কথা বলি’, শান্তির খোঁজে আর কী কী করেন পরাগ?

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর