খুদের বুদ্ধিতে বড়সড় বিপদ থেকে রক্ষা পেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের জীবনের তোয়াক্কা না করে বুদ্ধির দৌড়ে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা করল খুদে। পঞ্চম শ্রেণীর ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বিপদ থেকে রক্ষা পেল শিয়ালদহ- শিলচরগামী আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ভালুকা রোড স্টেশনের অদূরে। বাঁচল বহু মানুষের প্রাণ। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে স্তম্ভিত সকলে।

খুদে কিশোর লক্ষ্য করে ভালুকা রোড স্টেশনের যে লাইনের ওপর থেকে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আসছে, সেই লাইনের নিচের মাটি সরে গিয়েছে। ট্রেনটি না থামানো হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিশোর জানত, লাল রঙ মানেই বিপদের সংকেত। তাই তড়িঘড়ি সে পরনের লাল গেঞ্জি খুলে সেই ট্রেনের উদ্দেশ্যে দেখাতে দেখাতে এগোতে থাকে। দ্রুত গতিতে আসা ট্রেনের মুখে ভয় না পেয়েও সে এগিয়ে যায়। দূর থেকে লাল সংকেত দেখে ওই এক্সপ্রেসের চালক এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেন থামান। খুদের কথামত ট্রেন থেকে নেমে দেখেন ট্রেনলাইনের মাটি সরে গিয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন রেল কর্মীরা। দ্রুত সারানো হয় লাইন। তারপর গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় ট্রেনটি।  

জানা গিয়েছে, ওই কিশোরের নাম মুরসালিম। কড়িয়ালী বারিনওয়ার মিশন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মুরসালিম। দুপুর সাড়ে ৩টে নাগাদ টিউশন থেকে ফেরার সময় ঘটনাটি চোখে পড়ে খুদের। সঙ্গে সঙ্গেই জীবনের পরোয়া না করে শত মানুষের প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে যায় কিশোর। বিষয়টি নজরে না এলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে স্বীকার করেছেন রেলকর্তারা। স্বয়ং ইশ্বরের দূত হয়ে কিশোর রক্ষা করল বহু মানুষের প্রাণ। এই ঘটনা নজর কেড়েছে সকলের।

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে