শীতে ইকো পার্কে গেলেই দেখা মিলবে বাঘের, ঘোষণা বনমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রয়‍্যাল বেঙ্গল টাইগারের এবার দেখা মিলবে নিউটাউনে। কলকাতার নিউটাউনের হরিণালয় মিনি জু-তে আসতে চলেছে রয়‍্যাল বেঙ্গল টাইগার। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যেই নতুন অতিথির আগমন ঘটতে পারে। ফলে আলিপুর চিড়িয়াখানার পাশাপাশি নিউটাউনেও এবার বাঘ দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

 হরিণালয় পরিদর্শনে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও। সেখানে বাঘের জন্য তৈরি বিশেষ এনক্লোজার ঘুরে দেখেন তিনি। বনমন্ত্রী জানান, বাঘ রাখার পরিকাঠামো তৈরির কাজ প্রায় শেষ। প্রাথমিকভাবে একটি রয়‍্যাল বেঙ্গল টাইগার আনার পরিকল্পনা রয়েছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে বাঘটি নিয়ে আসা হতে পারে। তবে তার জন্য সেন্ট্রাল জু অথরিটির প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। বাঘের জন্য তৈরি বিশেষ এনক্লোজারের অধিকাংশ অংশই খোলা রাখা হয়েছে। প্রাকৃতিক পরিবেশের আদলে সাজানো হয়েছে গোটা এলাকা। রয়েছে গুহার মতো একটি বিশেষ কাঠামো, যেখানে বিশ্রাম নিতে পারবে বাঘটি। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাঘের বিচরণক্ষেত্রের সামনে থাকবে শক্তপোক্ত কাচের দেওয়াল ও লোহার বেড়া।

আরও পড়ুনঃ ‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

বাঘটিকে নিয়ে আসার আগে গোটা এলাকা খুঁটিয়ে পরীক্ষা করা হবে। মাটিতে কোনও ধারালো বস্তু বা বিপজ্জনক সামগ্রী রয়েছে কি না, তা পরীক্ষা করতে ব্যবহার করা হবে বিশেষ চুম্বকীয় যন্ত্র। নিউটাউনে পৌঁছনোর পর প্রথমে বাঘটিকে কোয়ারান্টাইনে রাখা হবে। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পশুচিকিৎসকদের তত্ত্বাবধানে চলবে পর্যবেক্ষণ। সব মিলিয়ে রয়‍্যাল বেঙ্গল টাইগারের আগমনে হরিণালয়ের আকর্ষণ যে আরও বাড়তে চলেছে, টা বলাই বাহুল্য।  

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

হঠাৎ মিষ্টির ক্রেভিং? চটজলদি বানিয়ে ফেলুন চিঁড়ের ক্ষীর, রইল রেসিপি

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ