উপাচার্য বেছে নেওয়ার প্রাথমিক অধিকার আপাতত মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে

পশ্চিমবঙ্গের কোনও রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেছে নেওয়ার প্রাথমিক অধিকার আপাতত মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে। জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(West Bengal State Government) আপত্তি মান্যতা পেল সুপ্রিম কোর্টে(Supreme Court)। পশ্চিমবঙ্গের কোনও রাজ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(Vice-Chancellor) বেছে নেওয়ার প্রাথমিক অধিকার আপাতত মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)) হাতেই থাকছে। সোমবার এমনটাই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তবে এ ব্যাপারে রাজ্যপাল তথা আচার্যর যে আপত্তি রয়েছে, সেই আবেদনও সুপ্রিম কোর্টের বিবেচনায় থাকছে। উপাচার্য নিয়োগ ইস্যুতে ‘Search and Selection Committee’র দেওয়া নামের তালিকা নিয়ে যদি মুখ্যমন্ত্রী এবং আচার্যের কোনও বিবাদ বাঁধে, তখনই ওই আবেদন বিচার করা হবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। ঠিক করে দেবে উপাচার্যর নাম। এমনটাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ।  

আরও পড়ুন, প্রথম দিনের আবাস সমীক্ষায় মাত্র ২০ হাজার বাড়ির রিপোর্ট জমা পড়ল

রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। রাজ্যপালের(C V Ananda Bose) পক্ষে আইনজীবী জয়দীপ মজুমদার গতকাল সেই মামলার শুনানিতে সাওয়াল করতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী নাম বাছলে আচার্যর পছন্দ নাও হতে পারে। তাই অহেতুক জটিলতা এড়াতে Search and Selection Committee-ই প্রাথমিক যোগ্যতার ক্রম তৈরি করে দিক। আদ্যক্ষর অনুযায়ী নয়, যোগ্যতার ক্রম মেনে তালিকা তৈরি হোক। কিন্তু সেই প্রস্তাবে আপত্তি তোলেন রাজ্যের আ‌ইনজীবী জয়দীপ গুপ্ত এবং আস্থা শর্মা। তাঁরা বলেন, গত ১৮ অক্টোবর Search and Selection Committee উপাচার্য হতে চাওয়া প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নামের একটি প্যানেল প্রকাশ করেছে। সেখানে আদ্যক্ষর দিয়েই প্যানেল আছে। যার থেকে যোগ্যতা দেখে নাম বেছে নিয়োগের জন্য রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠাবেন মুখ্যমন্ত্রী। এমতাবস্থায় যদি ফের নিয়মে বদল করা হয়, তাহলে অহেতুক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব হবে। তাই আপাতত এই ব্যবস্থাই থাক।    

আরও পড়ুন, ভিতরকণিকা অভয়ারণ্যের ৩০০ কিমি ব্যাসেই তাণ্ডব চালাবে ‘ডানা’

সেটা শুনেই বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দেন, ‘নিয়োগই আমাদের প্রধান উদ্দেশ্য। কোনও বিতর্ক চাই না। তাই সেই প্রক্রিয়া যখন শুরু হয়ে গিয়েছে, তখন গত ৮ জুলাইয়ের নির্দেশ আপাতত পরিবর্তন করছি না। তবে যদি কোনও বিবাদ হয়, তাহলে সার্চ কমিটির ‘Score Card’ দেখে আমরা উপাচার্যর নাম চূড়ান্ত করে দেব। আশাকরি সেই নামে উভয়পক্ষই সন্তুষ্ট হবেন। ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে সব থেকে বড় ধাক্কা খেলেন খোদ রাজ্যপাল। তিনি যেভাবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে তাঁর তুঘলকিপনা চালাতে চেয়েছিলেন সেই প্রক্রিয়া কার্যত ধাক্কা খেল সুপ্রিম নির্দেশে। একই সঙ্গে এই নির্দেশের ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে পঠনপাঠন স্বাভাবিক ভাবেই এগোবে।

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

বিপর্যস্ত চোরবাগানে বিজয়ায় ‘অন্ধকারে’ই রয়েছে প্রতিমা, হয়নি দেবীবরণ, কবে নিরঞ্জন?

বিসর্জন শেষ হতেই রণক্ষেত্র আরামবাগ! দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনা, আটক ৬

প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা