জুনেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও জয়েন্টের ফল, চূড়ান্ত দিন জানাতে চলেছে সংসদ

কবে বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল? ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কবে বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল? ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সূত্রের খবর, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে পড়ুয়াদের জীবনের প্রথম বড় অ্যাকাডেমিক পরীক্ষার ফলাফল। পাশাপাশি জুন মাসেই বেরোতে পারে জয়েন্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও।

 

জানা গিয়েছে, কবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে সংসদের কর্তারা বৈঠকে বসবেন। আগামী ৩১ মে, ১ ও ২ জুন হবে এই বৈঠক। সেখানে ঠিক করা হবে ফল প্রকাশের নির্দিষ্ট দিন। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা জুন মাসের ১৫ তারিখের মধ্যে। চূড়ান্ত তারিখ নির্ধারণ করার আগে রাজ্যের বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সংসদের কর্তারা। খতিয়ে দেখা হবে তাদের প্রস্তুতি। এর পর শিক্ষা দফতরের অনুমোদন নিয়ে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

 

চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য সিলেবাসে অনেকটা কাটছাঁট করা হয়েছিল। কারণ দীর্ঘ দুবছর ধরে কোভিডের সংক্রমণ পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই কারণে পড়ুয়াদের ওপর চাপ কমাতে এই সিদ্ধান্ত নেয় সংসদ। আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৩ সালে রাজ্যের দুই বড় পরীক্ষা পূর্ণ সিলেবাসে হওয়ার কথা রয়েছেতবে সেক্ষেত্রে সময় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষক সংগঠন দুই সংসদের কাছে বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছে। যদিও সংসদের তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে ও অন্যান্য বোর্ডগুলো কী করছে দেখেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ আগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর সঙ্গে পাশবিক অত্যাচার, গ্রেফতার যুবক

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ