চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলার সব পুরসভাতেই Unit Area Assessment চালু করতে চলেছে রাজ্য সরকার

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ধাঁচে এ বার রাজ্যের সব পুরসভাতেই Unit Area Assessment বা এলাকা-ভিত্তিক করবিন্যাস ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সব কিছু ঠিক থাকলে আর মাস ছয়েকের মধ্যেই এই ব্যবস্থা চালু করে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি, এই মর্মেই রাজ্যের সব পুরসভাকে রাজ্যের পুর দফতরের(Urban Development and Municipal Affairs Department) তরফে নির্দেশ পাঠানো হয়েছে বলেই খবর। মূলত রাজ্যের সব পুরসভার নিজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে। নয়া ব্যবস্থায় কর নেওয়া হলে যেমন পুরসভাগুলির আয় বাড়বে, তেমনই বেনিয়মও আটকানো যাবে। কারণ, পুরোনো হারে কর নেওয়াকে কেন্দ্র করে বেনিয়মের অভিযোগ অনেক দিনের। পুরকর থেকে পাওয়া টাকা এলাকার উন্নয়নের স্বার্থেই পুরসভাগুলিকে খরচ করার কথা জানিয়েছে রাজ্যের পুর দফতর।

আরও পড়ুন, ‘ডাক্তাররা মিথ্যে কথা বলছেন’, সন্তানহারা মায়ের আকুল আর্তি

বর্তমানে রাজ্যের পুরসভাগুলিতে Annual Ratable Value বা ARV পদ্ধতিতে সম্পত্তিকর নির্ধারণ করা হয়। পুরসভা এলাকার মধ্যে থাকা কারও কোনও সম্পত্তি থেকে যে বার্ষিক ভাড়া পাওয়া যায় বা বছরে যে ভাড়া পাওয়া যেতে পারে, তা থেকে ১০ শতাংশ মেরামতি খাতে ছাড় দিয়ে সম্পত্তির এই বার্ষিক মূল্য বা ARV নির্ধারণ করা হয়। এর পর বার্ষিক মূল্যের ন্যূনতম ১১ থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ হারে ধার্য হয় কর। ফ্ল্যাটের ক্ষেত্রে বার্ষিক মূল্যের যোগফলের ওপর নির্ভর করে প্রতিটি ফ্ল্যাটের বার্ষিক করের হার ঠিক করা হয় এই পদ্ধতিতে। কিন্তু এই পদ্ধতি খুবই জটিল৷ এতে সম্পত্তিকর নির্ধারণে অনেক অনিয়ম ঘটত—এমনটাও অভিযোগ। সেই অনিয়ম ঠেকাতে বছর কয়েক আগে রাজ্যের মধ্যে কলকাতা পুরনিগমে Unit Area Assessment পদ্ধতি চালু করা হয়। দেখা যাচ্ছে, সেই পদ্ধতিতে পুরনিগমের সম্পত্তিকর বাবদ আদায় বেড়েছে এবং অনেক মানুষই স্বেচ্ছায় বকেয়া সম্পত্তিকর মেটাতে এগিয়ে আসছেন।  

আরও পড়ুন, উত্তরবঙ্গের ২০টি নদীর বাঁধ এবং পাড় রক্ষণে ২০০ কোটির ধাক্কা

এই বিষয়ে রাজ্যের পুর দফতরের আধিকারিকদের বক্তব্য, নতুন যে Unit Area Assessment পদ্ধতি চালু করা হচ্ছে, তার সব থেকে বড় সুবিধা হল এই ব্যবস্থায় করদাতা নিজেই সম্পত্তিকর বা Property Tax নির্ধারণ করতে পারবেন। তা ছাড়া, এই পদ্ধতিতে যে এলাকার মানুষ যেমন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, সেই অনুযায়ী কর বিন্যাস হবে। ফলে, অনেকের কর যেমন বাড়বে, তেমনই করের পরিমাণ কমবেও অনেক বাসিন্দার। জানা গিয়েছে, নয়া হারে কর চালুর জন্য রাজ্যের পুর দফতরের নির্দেশ পেয়েই অনেক পুরসভা এলাকাভিত্তিক কর বিন্যাসের জন্য সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে। তবে একই সঙ্গে রাজ্যের পুর দফতরের আধিকারিকদের দাবি, Property Tax দেওয়ার ক্ষেত্রে পুরোনো পদ্ধতি অর্থাৎ Annual Ratable Value থেকে নতুন পদ্ধতিতে অর্থাৎ Unit Area Assessment পদ্ধতিতে প্রদানের ক্ষেত্রে নাম নথিভুক্ত করতে একটি ফর্ম পূরণ করতে হবে, যা অনলাইনের পাশাপাশি পুরসভার অফিসেও করা যাবে। শহরবাসীর সুবিধায় এলাকাভিত্তিক শিবির করার কথাও রাজ্যের পুর দফতরের তরফে জানানো হয়েছে সব পুরসভাগুলিকেই।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ