কৃষকদের ধান বিক্রির টাকা নিয়ে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ রাজ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্যাব জালিয়াতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। পড়ুয়াদের টাকা কিভাবে অন্য অ্যাকাউন্টে চলে যায়, তা উদ্ধার করতেই হিমসিম খাচ্ছে পুলিশ। এই জালিয়াতি থেকে শিক্ষা পেয়ে এবার রাজ্যের কৃষকদের ধান বিক্রির টাকা রক্ষা করতে এক কড়া পদক্ষেপ নিল রাজ্য। ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ‌্যমে রাজ্যের কৃষকদের অ‌্যাকাউন্টে তাঁদের ধান বিক্রির সহায়ক মূল‌্য পাঠানো হয়। সেই টাকা যে প্রযুক্তিতে যে পোর্টালের মাধ‌্যমে কৃষকদের অ‌্যাকাউন্টে পৌঁছয়, তা কতটা সুরক্ষিত, সেখানে কোথাও ফাঁক রয়েছে কিনা তা খতিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন খাদ‌্যমন্ত্রী রথীন ঘোষ।

মন্ত্রীর কথায়, “আমাদের এই ডিবিটি পদ্ধতি একেবারে সুরক্ষিত। চাষিরা এ নিয়ে নিশ্চিন্তে থাকুন। তবু আগাম সতর্কতা হিসাবে আমরা নিজে থেকেই নিজেদের এই প্রক্রিয়া কতটা সুরিক্ষত তা দেখে নিতে চাইছি।”  দফতরের দাবি, এই পদ্ধতি একেবারে সুরক্ষিত। তার জন‌্য বিশেষ সুরক্ষা বলয় ইতিমধ্যে রয়েছে। ফলে সেই ব‌্যবস্থায় কোনও ফাঁক নেই বলে জানিয়েছে দফতর।

উল্লেখ্য, বর্তমানে নিবন্ধীকৃত চাষির সংখ‌্যা ১৭ লক্ষ ৭৮ হাজার ৪২৯ জন। সহায়ক মূল‌্য হিসাবে তাঁরা খাদ‌্য দপ্তরের কাছে কুইন্টাল প্রতি পান ২৩০০ টাকা। সরাসরি ক্রয়কেন্দ্রে চাষিরা তা বিক্রি করলে আরও বাড়তি ২০ টাকা করে পান। ধান কেনার লক্ষ‌্যমাত্রা বর্তমানে ৭০ লক্ষ মেট্রিক টন, ইতিমধ্যে ৫১ লক্ষ কেনা হয়ে গিয়েছে। চলতি মরশুমে খাদ‌্য দপ্তর এখনও পর্যন্ত চাষিদের থেকে কিনেছে ৫ লক্ষ ৯২ হাজার ৫৮১ মেট্রিক টন ধান। দফতরের দাবি, প্রত্যেক চাষির কাছে ধান বিক্রির টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছয়। এত চাষির থেকে ধান কেনার হিসাব একটি নির্দিষ্ট পোর্টালে তুলে দেওয়া হয়। তাঁদের কাছে পাঠানো টাকার হিসাবও সেই পোর্টালে নথিবদ্ধ হয়ে যায়। তবে এবার তা কতটা সুরক্ষিত, এই পরীক্ষায় হচ্ছে এর মাধ্যমে। 

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা