নিখুঁত হাতে শাড়ির আঁচলে ‘জয় শ্রী রাম’ ফুটিয়ে তুললেন রানাঘাটের বিজন বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে বিজেপির জয়লাভের পরই তাঁত শিল্পীর নতুন সংযোজন। তাঁতের শাড়িতে ফুটে উঠল বিজেপির বঙ্গ জয়ের উল্লাস। নদিয়ার রানাঘাটের হবিবপুরের বাসিন্দা পেশায় তাঁত শিল্পী বিজন বিশ্বাস। এবার নিজের তৈরি শাড়িতে বিজেপির বঙ্গ জয়ের উল্লাস তুলে ধরলেন। 

শাড়িতে ফুটে উঠেছে ‘ঘাস ফুল ঝরেছে, পদ্ম ফুল ফুটেছে’ এই লেখাটি। অপরদিকে শাড়ির আঁচলে ফুটে উঠেছে ‘জয় শ্রী রাম’। ২৩০ টাকা  মূল্যে বিক্রি হচ্ছে এই শাড়ি। বর্তমানে জেলার পাশাপাশি রাজ্যেও ব্যাপক চাহিদা বেড়েছে এই শাড়ির, এমনটাই দাবি শিল্পীর। এর আগে ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ লেখা শাড়ি, জয় শ্রী রাম এবং পদ্ম প্রতীক আঁকা শাড়ি তৈরি করে লাভের মুখ দেখেছেন বলে এই শিল্পী। তবে শাড়ি তৈরির পাশাপাশি তার বিদায়ী সরকারের প্রতি ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

বিজনবাবু জানান, আগের সরকার যেভাবে মানুষের চাকরি খেয়েছে তাতে করে তাঁর পরিবার আক্রান্ত হয়েছে। নিজের ভাগ্নির সঙ্গে বিয়ে দিয়েছিলেন স্কুলের এক গ্রুপ ডি কর্মচারীর। কিন্তু দুর্নীতির কারণে জামাইয়ের চাকরি চলে যায়। তারপর থেকে বিভিন্ন রকমভাবে অপমান হতে হয় বিজন বাবুকে। এরপরই নিজে শিল্পী হিসাবে তাঁর শিল্পের মধ্যে দিয়েই বিদায়ী সরকারের বিরুদ্ধে একের পর এক শাড়ি তিনি তৈরি করেছেন। এবারে বিজেপির জয়লাভের পর বঙ্গজুড়ে সোনার বাংলা হবে, এই আশায় বুক বেঁধেছিলেন শিল্পী। সেই আশায় শাড়িতে নকশা করেছেন তিনি। রাজ্যের বিজেপি সরকার যাতে তাঁতিদের জন্য সুব্যবস্থা করে, তাই চান বিজনবাবু। 

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল