কুকুরকে লাথি মেরে প্রাণ খোয়ালেন শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বকর্মা পুজোর রাতেই বিপত্তি। কুকুরকে লাথি মারতেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হল শ্রমিককে। কুকুরের কারণে নয়, কুকুরের মালিকের প্রহারে মৃত্যু হয় ব্যক্তির। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাহুত বাগান এলাকায়। গ্রেফতার হয়েছে অভিযুক্ত। ঘটনায় প্রতিবাদের ঝড় তুলেছে চা কারখানার শ্রমিকরা।

জানা গিয়েছে, রাহুত বাগান এলাকার চা কারখানাটিতে কাজ করতেন মৃত শ্রমিক সুব্রত মণ্ডল(৫৫)। বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ভোজের আয়োজন করে মালিকপক্ষ। সেইসময় একটি কুকুরকে সুব্রত লাথি মারেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এরপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মালিকের ভাইপো সিদ্ধার্থ গান্ধী। সুব্রত মণ্ডলকে চড় মারেন বলে অভিযোগ। আকস্মিক আঘাতে সঙ্গে সঙ্গে পড়ে যান সুব্রত মণ্ডল।

তাঁকে উদ্ধার করে দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে উঠেছে কারখানার শ্রমিকরা। অভিযুক্তের কঠোর শাস্তি ও মৃতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন কারখানার শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা।

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর