গ্রামবাংলার উন্নয়নে রাজ্যকে ৩২০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের বকেয়া টাকা না মেটানোর অভিযোগ ছিলই কেন্দ্রের বিরুদ্ধে। এই সংঘাতের আবহে এবার রাজ্যকে প্রায় ৩২০০ কোটি টাকা বিশ্ব ব্যাঙ্ক থেকে দেওয়ার প্রাথমিক সম্মতি দিল কেন্দ্র। “ইনস্টিটিউশনাল স্ট্রেনিদেনিং অফ গ্রাম পঞ্চায়েত”  প্রকল্প চালুর জন্য সম্মতি দিয়েছে কেন্দ্র। সম্মতি মিলতেই কেন্দ্রকে লিখিত প্রস্তাব পাঠাচ্ছে রাজ্যের পঞ্চায়েত দফতর।   

এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে বা ফেস-৩ প্রকল্পের জন্য এই টাকা খরচ করা হবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েতের আধুনিকীকরণ,পরিকাঠামো,কর্মীদের প্রশিক্ষণ সহ একাধিক কাজে ব্যবহার হবে এই টাকা। এই প্রকল্প রূপায়নে রাজ্যের পারফরম্যান্স নজিরবিহীন থাকায় বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে রাজ্যের কাছে নতুন করে ঋণ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে বলেই খবর।  

২০১০ সাল থেকে এই প্রকল্প চালু করা হয়। রাজ্যের মোট ১০০০ গ্রাম পঞ্চায়েতকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ২০১৭ সাল নাগাদ এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের অনুমোদন দেয় বিশ্ব ব্যাঙ্ক। চুক্তি অনুযায়ী ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কেন্দ্রের অনুমোদন ও বিশ্ব ব্যাঙ্কের ঋণ নিয়ে সংশয় ছিল। আপাতত সবুজ সংকেত মেলায় স্বস্তিতে নবান্ন। এতে পঞ্চায়েত ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেই আশা শীর্ষমহলের।  

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি