চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়ে বাড়িতে ক্যাটারার কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি: বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে ক্যাটারার কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে এক যুবকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানা এলাকার বাগডিহা গ্রামে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে মৃত যুবকের পরিবার। ওই যুবকের পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুইজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ, পিসির বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে এসে ক্যাটারার কর্মীদের সংঘর্ষে জড়িয়ে পড়েন ওই যুবক। তাঁকে বেধড়ক মারধর করে ক্যাটারার কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রবি চৌধুরি।  ২৯ বছর বয়স তাঁর। বর্ধমানের বাজেপ্রতাপপুরের  বাসিন্দা তিনি। পিসির বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে এসেছিলেন সপরিবারে ওই যুবক। অভিযোগ শুক্রবার রাতে বিয়ে বাড়িতে পরিবারের সদস্যরা সবার শেষে খেতে বসেন। সেই সময় রাত হয়ে গিয়েছে তাই ক্যাটারার কর্মীরা খাবার দিতে অস্বীকার করেন। আর তখন ক্যাটারার কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় রবির পরিবারের লোকজনের। ক্যাটারার কর্মীদের দাবি, রাত হয়ে গিয়েছে, তাই তাদের কাজের সময় শেষ হয়ে গিয়েছে। এমনকি বচসা হতে হতে একসময় তা হাতাহাতিতে পর্যবসিত হয়। এর পর ক্যাটারার কর্মীদের সঙ্গে বাড়ির লোকের ওই সংঘর্ষ থামাতে যান রবি। আর তখন তাকেও মারধর করে ক্যাটারার কর্মীরা বলে অভিযোগ। ওই যুবকের পাশাপাশি ওই পরিবারের আরও ২ জন জখম হন ঘটনায়। রবি-সহ আহতদের সবাইকে ওই রাতে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকরা। এর পর শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে আবার ওই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জামুড়িয়া থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ