‘মরেও শান্তি নেই…’ এবার কবরস্থানে দুষ্কৃতী হানা, ভয়ঙ্কর কাণ্ড শান্তিপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: কবরস্থান থেকে উধাও মৃতদেহ! সম্প্রতি শান্তিপুরের বেশ কয়েকটি কবরস্থান থেকে মৃতদেহ গায়েব হয়ে যাওয়ায় পুলিশ প্রশাসন থেকে পুরসভা এবং সুশীল সমাজ ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই মাঝে আবারও গতকাল অর্থাৎ শুক্রবার (৩ এপ্রিল) রাতে মেলের মাঠ কবরস্থানে মধ্যরাতে সমাজের পক্ষ থেকে থাকা পাহারাদার এবং শান্তিপুর থানার চার সিভিক ভলান্টিয়ার এর উপস্থিতিতেই বিশাল কবরস্থানের মধ্যে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে তাদের ধরতে ছুটে আসতেই প্রাণে মেরে  ফেলার হুমকি দিয়ে কবরস্থান দ্রুত গতিতে পালিয়ে যায় তারা।

যদিও এক যুবক মোটরসাইকেল নিয়ে ধাওয়া করলেও শেষমেষ হদিশ মেলেনি ওই তিনজন দুষ্কৃতীর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি লাল রঙের মডিফাই মোটরসাইকেল নিয়ে এসেছিল তারা। চালকের পরনে ছিল কালো রঙের জামা মাঝে একজন হাতে ছোট একটি ব্যাগ কিংবা বাক্স নিয়ে বসেছিল আর তার পেছনে ছিল মোটাসোটা শরীরের একজন। তবে তার গায়ে কোনও পোশক ছিল না এবং কোমরে জামা বাধা ছিল। এই ঘটনাকে ঘিরে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইতিমধ্যে, সমাজের পক্ষ থেকে পাহারাদের সংখ্যা বাড়ানো হচ্ছে। ঠিক তেমনি প্রশাসনের কাছে দাবি রেখেছেন সিভিক নয় পুলিশ মোতায়েন থাকুক কবরস্থানে। তবে নিজেরাও বসে নেই। সমাজের পক্ষ থেকে স্বেচ্ছায় শ্রম দিয়ে জঙ্গল পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন তারা। অনুরোধ জানিয়েছেন, শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠন এবং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতি রক্ষার এই কাজে তাদের সহযোগিতা করুক।

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি, অভিযোগের তির পঞ্চায়েতে সদস্যদের বিরুদ্ধে

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০