‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল জমানায় ভুয়ো তপশিলি জাতি ও উপজাতিদের দেওয়া শংসাপত্র নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার (৩০ জুন) বাঁকুড়ায় হুল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুয়ো এসসি-এসটি শংসাপত্র নেওয়া ও প্রদানকারী কাউকে ছাড়া হবে না বলে হুঙ্কার ছেড়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘পূর্বতন সরকার হাজার হাজার ভুয়ো এসসি-এসটি সার্টিফিকেট দিয়েছে। দফতর তদন্ত করছে। যিনি দিয়েছেন ও যিনি নিয়েছেন দুজনকেই জেলে ভরব। আদিবাসীদের নাম ভুয়ো সার্টিফিকেট দিতে দেব না।’

হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এদিন বাঁকুড়ায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। সিধো-কানহোর মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, ‘বিগত সরকারের আমলে আপনাদের এখানে কোনও কর্মসূচি করতে দেয়নি। একলব্য স্কুলের জন্য জমি দেয়নি। দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে তৃণমূল সরকার। পশ্চিমঞ্চল দফতরকে প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা টাকাও দেয়নি। আমরা এবারে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছি। এই জঙ্গল মহলের ৭২টি ব্লকে ব্যাপক উন্নয়ন হবে।’

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সমাজের পিছিয়ে পড়া মানুষ আস্থা রেখেছে বিজেপির উপরে। সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের অনেক কর্মসূচি আমরা চালু করেছি। সামনের অগস্ট মাস থেকে এর সুফল পাবেন। আপনাদের যে ভাতা জয় জোহার ভাতা রয়েছে তাতে আরও ৫০০ টাকা বাড়িয়েছি। আদিবাসী এলাকার উন্নয়ন এর জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আদিবাসী ছাত্রদের যারা হোস্টেলে থাকেন তাদের খাদ্য ভাতা ৩৩০০ টাকা করা হয়েছে।’

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে রাজ্যে ওবিসি, এসটি-এসসি সার্টিফিকেট নিয়ে বড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল। বিগত সরকারের আমলে ইস্যু করা ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। গতকাল সোমবার বিধানসভায় ওবিসি সংশোধনী বিল পাশ হয়েছে।’

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): ভারত ৩৪১/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না