শৌচাগার গড়তে আবেদন জানান পঞ্চায়েত দফতরের পোর্টালে

আর্থিক দুরাবস্থার কারণে রাজ্যের গ্রামীণ এলাকার সে সব বাসিন্দারা বাড়িতে শৌচালয় গড়তে পারছেন না তাঁরা এবার রাজ সরকারের সাহায্য পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামের বাসিন্দা কিন্তু বাড়িতে শৌচালয়(Toilet) নেই। লোকলজ্জার মাথা খেয়ে নিত্যদিন প্রকৃতির ডাকে সাড়া দিতে ছুটতে হচ্ছে পুকুর পাড়ে বা মাঠেঘাটে। সেখানে আবার সাপের ভয় কিংবা হাতির হানার ভয়। এই অবস্থায় আর্থিক সামর্থ্য কম থাকায় অনেকেই চাইলেও বাড়িতে শৌচালয় গড়ে তুলতে পারছেন না। তাঁদেরকেই এবার জিজ্ঞাসা করছি, সরকারি প্রকল্পে শৌচালয় তৈরি করতে চান? যদি চান তাহলে এবার থেকে আর আপনাকে পঞ্চায়েতে ছুটতে হবে না, বা পঞ্চায়েত সদস্যের কাছে আবেদনও করতে হবে না। আপনি আপনার প্রয়োজন সরাসরি রাজ্য প্রশাসনকে জানতে পারবেন। এরজন্য রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর(Panchayat and Rural Develeopment Department) মাসখানেক আগে একটি পোর্টাল(Portal) চালু করেছে। সেখানেই শৌচালয়ের জন্য আবেদন জানাতে হবে। এরপর ব্লক প্রশাসন(Block Adminstration) সেই আবেদন খতিয়ে দেখবে। যদি দেখা যায়, আবেদনকারী শৌচালয় পাওয়ার যোগ্য, তাহলে তিনি অবশ্যই শৌচালয় পাবেন।

আরও পড়ুন Howrah Bridge থেকে Tea Board, শহরে নয়া Flyover

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এই পোর্টাল চালু হয়েছে। যিনি সরকারি প্রকল্পে শৌচালয় তৈরি করতে চান তাঁকে যে কোন সাইবার কাফেতে বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে ওই পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপর তিনি সেখানে আবেদন জানাতে পারবেন। তারপর প্রশাসন সেই আবেদন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই পোর্টাল চালুর ফলে মানুষ সহজেই এই পরিষেবা পেতে পারবে। কবে পঞ্চায়েত সদস্য তাঁদের নাম পাঠাবে, তার অপেক্ষায় আর বসে থাকতে হবে না। এর ফলে একদিকে যেমন দুর্নীতি কমবে, অন্যদিকে সরকারি প্রকল্পের অপব্যবহারও রোধ করা যাবে।

আরও পড়ুন কেরলে Houseboat দুর্ঘটনায় মৃত বেড়ে ২২, নিখোঁজ বহু 

আবার অনেক সময় এটাও দেখা গিয়েছে, প্রয়োজন না থাকা সত্ত্বেও অনেকেই শৌচালয় পেয়ে গিয়েছেন। কিন্তু এখন আর তা হবে না। এক্ষেত্রে সত্যিই যাঁদের প্রয়োজন, তাঁরাই শৌচালয় পাবেন। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে এই পোর্টালের মাধমে আবেদন আসা শুরু হয়েছে। সেইসব আবেদন ব্লক প্রশাসনের কাছে পাঠিয়েও দেওয়া হচ্ছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তা গ্রাম পঞ্চায়েতকে জানিয়ে দেওয়া হচ্ছে। এরপর আবেদন খতিয়ে দেখে যোগ্য আবেদনকারীরা যাতে শৌচালয় পান, সেই ব্যবস্থা করা হবে।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার