কাটোয়ায় বাবা-মা এবং মেয়ের অস্বাভাবিক মৃত্যু

একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে। সোমবার সকালে ঘর থেকে উদ্ধার হয় বাবা, মা এবং মেয়ের দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে। সোমবার সকালে ঘর থেকে উদ্ধার হয় বাবা, মা এবং মেয়ের দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া(Katwa) থানার পানুহাট বৈদ্যপাড়া এলাকায়।

স্থানীয় সুত্রে খবর, মৃতদের নাম নঈম শেখ, তাঁর স্ত্রী কামরুন বিবি  এবং এই দম্পতির কন্যা পিঙ্কি খাতুন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পানুহাট বৈদ্যপাড়ার বাসিন্দা তাঁরা। পিঙ্কি খাতুন এই দম্পতির একমাত্র কন্যা। বিশেষ ক্ষমতাসম্পন্ন ছিল সে। প্রতিবেশীরা জানিয়েছেন, সোমবার সকাল দশটা বেজে গেলেও ওই পরিবারের কেউ ঘুম থেকে ওঠেনি। কারও কোনও সাড়াশব্দ না মেলায় প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনও সাড়া মেলেনি ঘরের মধ্যে থেকে। অবশেষে দরজা ভেঙে ঘরে ঢোকেন প্রতিবেশীরা। ঘরে ঢুকে দেখেন নইম শেখ ঝুলন্ত অবস্থায় রয়েছেন। বিছানায় পড়ে রয়েছেন তার মেয়ে পিঙ্কি খাতুন। আর মেঝেতে গলায় গামছা জড়ানো অবস্থায় পড়ে রয়েছে নঈমের স্ত্রী কামরুন।

একইসঙ্গে পরিবারের তিন জনের এমন মৃত্যুতে রহস্য দানা বাঁধছে। ঠিক কী কারণে তাঁদের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর পৌঁছায় কাটোয়া থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। দেহ তিনিটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছ পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন নইম শেখ। পরিবার সূত্রে খবর, নঈমের মেয়ে পিঙ্কি খাতুন মূক ও বধির। সে নবম শ্রেণিতে পড়াশোনা করত। তিন মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি