হরিহরপাড়ায় সেপটিক ট্যাঙ্কে নেমে মর্মান্তিক মৃত্যু তিনজনের

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিহরপাড়া: মর্মান্তিক ঘটনা ঘটল মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায়। বাথরুমের সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল তিন যুবকের। হরিহরপাড়া থানার মাদারতলা গ্রামের ঘটনা। মৃতরা হলেন, মাজু শেখ,রজব আলী,মনিরুল ইসলাম। প্রত্যেকের বাড়ি মাদারতলা গ্রামে। জানা যায়, সোমবার সকালে একটি বাথরুমের সেপটিক ট্যাঙ্কে প্রথম একজন যুবক নেমেছিল সেন্টারিং – এর তক্তা খোলার জন্য। নিচে নেমেই সে অজ্ঞান হয়ে যায়।

তাকে উদ্ধারের জন্য চারজন শ্রমিক ওই সেপটিক ট্যাংকে নামে ।সেখানে অক্সিজেনের অভাবে পাঁচ জনই অজ্ঞান হয়ে যায়। পরিবারের সদস্যরা চিৎকার করতে থাকে। লোকজন ছুটে আসে ও ঘটনাস্থলে একটি মাটি কাটার যন্ত্র এনে তাদেরকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তিন যুবককে মৃত্যু বলে ঘোষণা করেন। আরোও দুজনের অবস্থা অবনতির দিকে বলে খবর।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে ওই সেপটিক ট্যাঙ্ক এলাকাটিকে ঘিরে ফেলে পুলিশ।

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার