জমি নিয়ে বিবাদ, প্রতিবেশীর কামড়ে কান খোয়ালেন গৃহবধূ

জমি নিয়ে বিবাদের জেরে এক গৃহবধূর কান কামড়ে ছিঁড়ে নিল তাঁরই প্রতিবেশী ৩ যুবক। এহেন ঘটনা ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য জমি নিয়ে বিবাদ। কিন্তু তার জেরেই নিত্যদিনের অশান্তি। মাঝেমধ্যেই সেই পথেই হাতাহাতি। আর এবার তো রীতিমত কামড়াকামড়ি। কামড়ে কান কামড়ে(Ear Bite) টেনে ছিঁড়ে নেওয়া হল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বারাসত(Barasat) সদর মহকুমার দেগঙ্গা(Deganga) ব্লকের শিমুলিয়া গ্রামে। যার কান কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে তিনি একজন গৃহবধূ। নাম তাঁর মনোয়ারা বিবি(৫২)। ঘটনার জেরে প্রতিবেশী ৩জনের সন্ধান শুরু করেছে পুলিশ। ঘটনায় ওই গৃহবধূর পরিবারের আরও ২জন আহত হয়েছেন।

আরও পড়ুন দেশে Fake News ছড়ানোর শীর্ষে বিজেপি, তলানিতে তৃণমূল

জানা গিয়েছে, আক্রান্ত মহিলার পরিবারের সঙ্গে স্থানীয় কয়েকটি পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে। সেই সংক্রান্ত বিবাদ চলছে দীর্ঘদিন ধরে। সেই বিবাদের জেরেই বৃহস্পতিবার সকালে রাস্তায় ওই মহিলাকে কয়েকজন আক্রমণ করে বলে অভিযোগ। মহিলাকে রাস্তায় হেনস্থা ও মারধর করা হয়। গৃহবধূকে বাঁচাতে এলে তার দুই ছেলেকেও মারধর করা হয়। মারধর করার সময় ওই মহিলার কান টেনে ছিঁড়ে নেওয়া হয় বলে দাবি পরিবারের সদস্যের। পরে বারাসত সদর হাসপাতালে চিকিৎসা করাতে এসে ওই মহিলা সংবাদমাধ্যমের কুখোমুখি হয়ে জানান, ‘আমার স্বামী একটা জমি কিনেছিল, সেটা নিয়ে সমস্যা চলছে গত সাত মাস ধরে। ওখানে আমরা বাড়ি তৈরি করতে গেলে বাধা দেওয়া হয়। আজকে রাস্তায় আমার ছেলেকে মারধর করে। আমার কানের দুল সহ কামড়ে টেনে ছিঁড়ে নেওয়া হয়।’

আরও পড়ুন ১০০ দিনের কাজে আকা আটকে এখন গ্রামেই একঘরে বিজেপি

মহিলার ছেলের দাবি, ‘পৈতৃক জমি দিয়ে আমাদের সমস্যা রয়েছে। আমার বাবার কেনা একটা জমি নিয়ে সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। এর আগেও আমার বাড়ি এসে হুমকি দিয়েছিল। আজকে আমার মা স্থানীয় একটি পুকুর থেকে ফেরার পথে কয়েকজন মিলে আক্রমণ করে। মারধর করে কানের লতি টেনে ছিঁড়ে নেওয়া হয়। মায়ের কানের চিকিৎসা করা হয়েছে। আমাদের পরিবারের আরও দুজন আহত হয়েছে।’ অভিযুক্ত তিনজন প্রতিবেশীর বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলার পরিবারের সদস্যরা। পুলিশ সেই অভিযোগ ধরে তদন্তও শুরু করেছে। তবে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে প্রতিবেশী ৩ যুবক যারা এই ঘটনায় জড়িত। পুলিশ তাদের সন্ধান শুরু করেছে।

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

ইছামতির স্রোতে ভাঙল বাঁশের সেতু, বিপাকে পড়লেন লক্ষাধিক মানুষ

পার্কিং নিয়ে বচসা! ম্যানেজার সিকিউরিটি কর্মীদের মারে গুরুতর আহত পর্যটক

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর