রামনবমীর মিছিল ঘিরে অশান্তি রুখতে পুরুলিয়া জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী। আগামিকাল শুক্রবারও (২৭ মার্চ) একাধিক জায়গায় মিছিল বের করার কথা রয়েছে। রামনবমীর মিছিল উপলক্ষে পুরুলিয়ায় অশান্তি এড়াতে তৎপর জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকেই শহরে এরিয়া ডোমিনেশনের লক্ষ্যে বাইকে টহল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সুষ্ঠভাবে উৎসব সম্পন্ন করতে তৎপর পুরুলিয়া জেলা প্রশাসন। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।

আগামিকাল শুক্রবার রামনবমী উপলক্ষে পুরুলিয়া শহরের গোশালা মোড় থেকে সবচেয়ে বড় শোভাযাত্রা বেরোবে। এছাড়াও শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক শোভাযাত্রা মূল মিছিলে এসে যোগ দেবে। সেই সমস্ত সম্ভাব্য রুট ধরে এদিন বাইক টহল দিয়ে নিরাপত্তা বার্তা দেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। শুধু তাই নয়। সেই সঙ্গে নজরদারি বাড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একটি রুট মার্চের আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জর্জ অ্যালেন জন জানিয়েছেন, ‘রামনবমীর শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ও ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা এবং সর্বত্র ভিডিও রেকর্ডিং করা হবে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।’ কয়েকদিন আগেই কোটশিলায় হনুমানের মূর্তি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃত চারজনই বিজেপির সমর্থক বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু