আধার কার্ডের সংযুক্তির জন্য পোস্ট অফিসের সামনে উপচে পড়ল ভিড়!

করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে। সঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এর মাঝেই রাজ্যে সোমবার থেকেই জারি হচ্ছে বিধিনিষেধ

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে। সঙ্গে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এর মাঝেই রাজ্যে সোমবার থেকেই জারি হচ্ছে বিধিনিষেধ। এর ফলে বন্ধ হয়ে যেতে পারে আধার কার্ডের সংযুক্তি ও সংশোধনের বিষয়টি? এই কারণেই থিকথিকে ভিড় দেখা যায় উত্তর ২৪ পরগণার টিটাগড়ে পোস্ট অফিসের সামনে।

রাজ্যে করনার গ্রাফ বাড়ছে হু হু করে। এর মাঝেই দূরত্ব বিধি শিকেয় তুলে ও মাস্ক না পরেই তুমুল ভিড় দেখা গেল টিটাগড়ে পোস্ট অফিসের সামনে। সোমবার সকালে এই চিত্র দেখেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। কোভিড বিধি শিকেয় তুলে তুমুল ভিড় চমকে দিয়েছে সকলকেই। সূত্রের খবর, আধার কার্ড সংযোগ করাতে রাত থেকে লম্বা লাইন পড়েছে সেখানে। আর সেখানেই করোনা ভুলে ঠেলাঠেলির জেরে ড্রেনে পড়ে যান এক ব্যক্তি! এলাকায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় টিটাগড় থানার পুলিশ। এর মাঝেই ভিড় সামলাতে না পারায় আধার কার্ডের সংযুক্তির বিষয়টি বাতিল করে পোস্ট অফিস কর্তৃপক্ষ।

আর এই সিদ্ধান্তের জেরে ক্ষোভে ফেটে পড়েন আমজনতা। তাদের দাবি, মাঝরাত থেকে আধার কার্ডে সংযুক্তিকরণের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তারা। কিন্তু আচমকাই পরিষেবা বন্ধ কেন করে দিল কর্তৃপক্ষ?

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়