হুডখোলা গাড়িতে মিছিল করে মনোনয়ন জমা দিলেন দেবাংশু ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: হুডখোলা গাড়িতে দলীয় সমর্থকদের নিয়ে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রায় মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। চুঁচুড়া কেন্দ্রের এই প্রার্থী খাদিনামোর থেকে মিছিল শুরু করে মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা হন এদিন। তার আগে ব্যান্ডেল থেকে জিটি রোড ধরে হুডখোলা গাড়িতে করে জনসংযোগ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার।

পরে সদর এসডিও মধুশ্রীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন দেবাংশু। তিনি জানান, চুঁচুড়ার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং রাস্তাজুড়ে মানুষের সমর্থন স্পষ্ট হয়েছে। তাঁর দাবি, এই কেন্দ্র থেকে তৃণমূলের জয় নিশ্চিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হবেন। পাশাপাশি তিনি বলেন, বাইরের প্রভাব নয়, বাংলার মানুষই নিজেদের ভোট নিজেরাই দেবেন। 

আরও পড়ুন: পাঁচবারের বিধায়ক, সেই পুন্ডরিকাক্ষ সাহার উপরেই ভরসা তৃণমূলের, দিলেন মনোনয়ন

অন্যদিকে, বলাগড় কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা। লাল পাঞ্জাবি-পাজামা পরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। তিনি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বিকাশ মজুমদারের কাছে নিজের মনোনয়ন পেশ করেন। রঞ্জনের কথায়, বলাগড়ের মানুষের সমর্থন তাঁর বড় শক্তি। তিনি নির্বাচিত হলে এসসি-এসটি সম্প্রদায়ের শিক্ষার উন্নয়ন এবং গঙ্গা ভাঙন রোধে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানান। 

এদিন সপ্তগ্রাম কেন্দ্র থেকেও তৃণমূল প্রার্থী বিদেশ বসু মনোনয়ন জমা দেন। তিনি নেজারত ডেপুটি কালেক্টর বিশ্বনাথ চৌধুরীর কাছে কাগজপত্র জমা করেন। বিদেশ বসু জানান, কর্মীদের উচ্ছ্বাস ও সমর্থনে তিনি অত্যন্ত আনন্দিত এবং এই শক্তিকেই তিনি এগিয়ে যাওয়ার প্রধান প্রেরণা হিসেবে দেখছেন।

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার