চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুলিয়ার ব্যবসায়ী নিগৃহের ঘটনায় গ্রেফতারির দাবি তৃণমূলের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বিজেপি(BJP) নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু এবার দেখা যাচ্ছে তাঁরা টাকার জন্য বেধড়ক মারধর করতেও পিছুপা হচ্ছে না। নদিয়া(Nadia) জেলার রানাঘাট(Ranaghat) মহকুমার ফুলিয়াতে(Phulia) বিজেপির মন্ডল সভাপতি প্রদীপ সরকারের(Pradip Sarkar) বিরুদ্ধে থানায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন সেখানকার এক ব্যাটারি ব্যবসায়ী সুজন জোয়ারদার। তাঁর অভিযোগ, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফুলিয়াতে ‘মেরা মাটি মেরা দেশ’ নামের বিজেপির এক কর্মসূচীতে যোগ দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সেই অনুষ্ঠানের জন্য গত বুধবার সন্ধ্যায় প্রদীপবাবু তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকার করায় তাঁকে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনার জেরেই বৃহস্পতিবার সকালে শান্তিপুর থানায় তিনি প্রদীপবাবু ও তাঁর ভাই সুদীপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন কলকাতায় তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে এক সাংবাদিক বৈঠক করে এই ঘটনার তীব্র নিন্দা করা হয় এবং ওই ঘটনায় জড়িত বিজেপি নেতা ও তাঁর ভাইকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানানো হয়।   

জানা গিয়েছে, গত বুধবার সন্ধ্যাবেলায় শুভেন্দুর অনুষ্ঠানের জন্য লক্ষাধিক টাকার অনুদান দিতে না চাওয়ায় সুজনবাবুকে বেধড়ক মারধর করেন প্রদীপ সরকার ও তাঁর ভাই সুদীপ সরকার। সেদিন গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাড়ির লোকেরা। বৃহস্পতিবার সকালে সুজনবাবু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির মন্ডল সভাপতি প্রদীপবাবু ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। কিন্তু পুলিশ ওই ঘটনায় এখনও কোনও পদক্ষেপ না করায় এদিন কলকাতায় সরব হয় তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে বিজেপির ওই মন্ডল সভাপতিকে ও তাঁর ভাইকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানানো। সেই সঙ্গে শুভেন্দুর দিকেও অভিযোগের আঙুল তোলা হয়। তৃণমূলের দাবি, শুভেন্দুর নির্দেশেই বিজেপি ওই নেতা এভাবে তোলাবাজি চালাচ্ছেন। তাই তাঁকেও গ্রেফতার করা উচিত। যদিও অভিযুক্ত বিজেপি নেতা জানিয়েছেন, পুরাতন বিবাদের জেরেই এখন তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

LIVE

মাথাভাঙায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ, প্রতিবাদে অবস্থান  বিক্ষোভ বনগাঁ উত্তরের পদ্ম প্রার্থীর

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ