মেলেনি ১০০ দিনের টাকা, মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ

ব্লকের মিছিলেই অংশগ্রহণ করেছিলেন প্রায় কয়েক হাজার মানুষ। বিক্ষোভ মিছিল শুরু হয় লাউদোহা ঝাঁঝরা কোলিয়ারি এলাকা থেকে ফরিপুর থানা পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজ হয়েছে। মেলেনি টাকা। এমন অভিযোগ বারবার তুলেছে রাজ্য (STATE)। এই প্রসঙ্গে বারবার সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) থেকে ডায়মণ্ডহারবারের সাংসদ (MP) অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। বারবার কেন্দ্রকে বলেও লাভ হয়নি কিছুই। রাজ্য সরকার (GOVT.) অবশ্য উদ্যোগী হয়ে ১০০ দিনের শ্রমিকদের কর্মসংস্থানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। তবে কেন্দ্র সেই উদাসীন ভূমিকাতেই অনড়। ১০০ দিনের কাজের পর টাকা না মেলায় পোড়ানো হল প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির কুশপুতুল।

হয়ে গিয়েছে ১০০ দিনের কাজ (100 DAYS WORKS)। অপেক্ষা করেও মেলেনি টাকা। তাই দেশের প্রধানমন্ত্রী (CENTRAL) মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান হল। রবিবার সকালে বিক্ষোভ দেখানো হয় দুর্গাপুর- ফরিদাপুর ব্লকে। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী এবং দুর্গাপুর- ফরিদপুর ব্লকের দলীয় সভাপতি সুজিত মুখোপাধ্যায়। বিধায়ক জানিয়েছেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।

রবিবার এই ব্লকের ছাত্র- যুব- মহিলা তৃণমূল (TMC) সহ দলের নেতৃত্ব- কর্মী- সমর্থক একত্রিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ব্লকের মিছিলেই অংশগ্রহণ করেছিলেন প্রায় কয়েক হাজার মানুষ। বিক্ষোভ মিছিল শুরু হয় লাউদোহা ঝাঁঝরা কোলিয়ারি এলাকা থেকে ফরিপুর থানা পর্যন্ত। বিক্ষোভ পদযাত্রার পরেই মোদির কুশপুতুল দাহ করা হয়।

উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়  ১০০ দিনের কাজের টাকা নিয়ে সরব হয়েছিলেন কেন্দ্রের বিরুদ্ধে। বলেছিলেন, দিল্লি গিয়ে আন্দোলন করার কথাও। দাবি করেছিলেন, গ্রামীণ সড়ক এবং ১০০ দিনের কাজে দেশের মধ্যে সেরা বাংলা। এই টাকা কেন্দ্রের নয়। টাকা প্রাপ্য রাজ্যের। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র ট্যাক্স তুলে নিয়ে যায় রাজ্য থেকে। তবুও রাজ্যকে তার প্রাপ্য টাকা দেয় না কেন্দ্র।

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা