‘‌সিপিএমকে তাড়িয়েছি, কংগ্রেসকে মুছেছি, একই হাল হবে বিজেপিরও’‌, চ্যালেঞ্জ কেষ্টর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এবার বীরভূম থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। বিজেপি তাঁকে জেলে পাঠিয়ে দিয়েছিল। এবার যেন তারই প্রতিশোধ নিতে চাইছে কেষ্ট।

এদিকে এমনকী মেয়ে–সহ জেল খাটতে হয়েছিল কেষ্টকে। বীরভূম জুড়ে জাল ছড়িয়েছিল বিজেপি। তবে জনতার রায় বরাবর প্রতিফলিত হয়েছে তৃণমূল কংগ্রেসের ভোটবাক্সে। এবার কেমন ফল হবে?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। সেটাই যেন চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের ভোটপ্রচার এখন তাঁর মন্তব্যে সরগরম হয়ে উঠেছে। জেলার তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল প্রচারে বেরিয়ে বলেন, ‘‌আমি দলকে ভালবেসে এবারও বিধানসভা নির্বাচনে জেলার ১১টি আসনে জয় উপহার দিতে চাই। চ্যালেঞ্জ করে সিপিএমকে তাড়িয়েছি। কংগ্রেসের নাম মুছে দিয়েছি। একই হাল হবে বিজেপিরও।’‌

অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হতেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তাঁকে প্রায় আড়াই বছর জেলে আটকে থাকতে হয়েছিল। আসানসোল থেকে নিয়ে যাওয়া হয়েছিল তিহাড়ে। আর এই ঘটনার নেপথ্যে ছিল বিজেপির কারসাজি। এমনই অভিযোগ কেষ্টর। তাই কেষ্টর বক্তব্য, ‘‌নিজে হাতে তৈরি করা দলীয় সংগঠন ভাঙার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু আমাকে বন্দি রেখেও গোটা জেলায় সংগঠনের ভাঙন ধরাতে পারেনি। সেটার প্রমাণ পেয়েছে বিজেপি। গত লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল। এবারও জয়ের ধারা অব্যাহত থাকবে।’‌

এছাড়া বিজেপিকে এবার কড়া বার্তাও দিয়েছে অনুব্রত মণ্ডল। যা নিয়ে প্রচারে ঝড় উঠেছে। অনুব্রতর কথায়, ‘‌বিজেপি জাল বিস্তার করেছিল। বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। প্রত্যাখ্যান করার জেরে মেয়ে সুকন্যা মণ্ডলকেও জেল খাটতে হয়েছে। আমি দলকে ভালবাসি। সিপিএমকে জেলা থেকে তাড়িয়েছি। কংগ্রেসের অস্তিত্ব মুছে দিয়েছি। আগামী দিনে বিজেপিরও একই হাল হতে চলেছে। এবার বিধানসভা নির্বাচনে ১১টি বিধানসভাতেই জয়লাভ করবে তৃণমূল। আমি নিজে সবকটি বিধানসভাতে প্রচারে জনসভায় জনসংযোগে মানুষের পাশে থাকব। হাসন বিধানসভায় কাজল শেখের প্রচারেও সক্রিয়ভাবে অংশ নেব। মানুষ ৩৪ বছর অন্ধকার দেখেছে। এসআইআর করে বঞ্চনা করা হয়েছে। প্রতিবাদে জোড়াফুলের প্রতীক দেখেই মানুষ যোগ্য জবাব দেবেন।’‌

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার