‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি ও কর্মশৃঙ্খলা নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি। কাজে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি অর্থ দফতরের। সেই নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ জুন ২০২৬ থেকে নবান্নে বাধ্যতামূলক চালু হচ্ছে ফেস রেকগনিশন-ভিত্তিক বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম। অফিসে প্রবেশ এবং বেরনোর সময় প্রত্যেক কর্মী ও আধিকারিককে বায়োমেট্রিক উপস্থিতি নথিভুক্ত করতে হবে। প্রশাসনিক সূত্রে দাবি, কর্মীদের উপস্থিতি ও কাজের সময়সীমা আরও কার্যকরভাবে পর্যবেক্ষণের লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। 

নতুন নিয়ম অনুযায়ী, সকাল ১০ টা ১৫ মিনিট থেকে ১১ তার মধ্যে অফিসে পৌঁছলে তা  ‘লেট’ হিসেবে গণ্য হবে। সকাল ১১টার পরে উপস্থিত হলে সংশ্লিষ্ট কর্মীকে ‘অনুপস্থিত’ বলে ধরে নেওয়া হবে। একইভাবে বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস ছাড়লে তা ‘আর্লি ডিপার্চার’ হিসেবে নথিভুক্ত হবে। কোনও কর্মী যদি একই দিনে দেরিতে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করেন, তবে তাঁকে ‘Absent in Office’ হিসেবে চিহ্নিত করা হবে এবং তাঁর এক দিনের ক্যাজুয়াল লিভ (CL) কেটে নেওয়া হতে পারে। টানা তিন দিন লেট উপস্থিতি বা আর্লি ডিপার্চারের ঘটনাও শাস্তিমূলক পদক্ষেপের আওতায় আনা হয়েছে। সেক্ষেত্রে এক দিনের CL বা CCL কেটে নেওয়ার বিধান রাখা হয়েছে। এমনকি অফিস ছাড়ার সময় বায়োমেট্রিক উপস্থিতি রেকর্ড না করলেও তা অনুপস্থিতি হিসেবে ধরা হবে। এরই মধ্যে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ-র টাকা পাঠানো শুরু হয়েছে।

আরও পড়ুনঃ মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি কর্মচারীদের ডিএ বাবদ যে অর্থ বা টাকা বাকি রয়েছে,  তা দিয়ে দেওয়া হচ্ছে। তবে বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীরা এই বকেয়া বা ডিএ আপাতত পাচ্ছেন না। শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদেরই এই টাকা দেওয়া হচ্ছে। 

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড