Sexchat করে লক্ষাধিক টাকা খোয়ালেন TMC নেতার ছেলে

এক তৃণমূল নেতার ছেলের কাছ থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নগ্ন মুহূর্তের ছবি Social Media-তে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তৃণমূল নেতার ছেলের কাছ থেকে ১ লক্ষ ২৬ হাজার টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি(Contai) শহরে। ঘটনার জেরে টাকা খুইয়ে ওই তৃণমূল নেতার ছেলে গত ৩০ অগাস্ট তমলুকের Cyber Crime Police Station-এ লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে ওই থানার Sub Inspector বরুণ মণ্ডল ঘটনার তদন্ত শুরু করেছেন। যদিও শনিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় না কেউ গ্রেফতার হয়েছে না কোনও টাকা উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার জেরে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে ওই তৃণমূল নেতার পরিবার। নাম প্রকাশে অনিচ্ছুক কাঁথি শহরের ওই তৃণমূল নেতা জানিয়েছেন, ‘আমার ছেলে Cyber Crime’র শিকার হয়েছে বলে জেনেছি। ছেলে নিজে থেকে আমাকে কিছু বলেনি। ছেলের এক পরিচিত বন্ধু আমাকে বিষয়টি জানিয়েছে।’ 

জানা গিয়েছে, কাঁথি শহরের ওই তৃণমূল নেতার ছেলে পেশায় ব্যবসায়ী। গত মাসের ২৫ তারিখ তিনি অচেনা এক তরুণীর সঙ্গে Sexchat-এ লিপ্ত হয়েছিলেন। সেই সময় তিনি নগ্ন হয়ে Sexchat করেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। ঠিক তার পরের দিন তিনি অন্য নম্বর থেকে ফোন পান। সেই সময় তাঁকে বলা হয়, আগের দিনের তাঁর কিছু নগ্ন ও অশ্লীল ছবি Social Media-তে ভাইরাল করে দেওয়া হবে। যদি তিনি তা ঠেকাতে চান তাহলে তাঁকে সেদিনের মধ্যে ১৭হাজার ৫০০টাকা দিতে হবে। বাধ্য হয়ে সেই টাকা দিয়েও দেন ওই যুবক। কিন্তু ফোন আসা বন্ধ হয়নি। কার্যত তাঁকে Blackmail করে ৬ দফায় মোট ১লক্ষ ২৬হাজার ৩৯৯টাকা হাতিয়ে নেয় অপরাধীরা। প্রতিবারই আলাদা আলাদা ফোন নম্বর ব্যবহার করে ওই যুবকের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। শেষে নিজের ও পরিবারের সম্মানের কথা ভেবে তিনি বিষয়টি তমলুকের Cyber Crime Police Station-এ লিখিত ভাবে জানানোর সিদ্ধান্ত নেন ও সেই রকম পদক্ষেপ করেন। এখন দেখার বিষয় পুলিশ এই সমস্যার কোনও সমাধান করতে পারে কিনা।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান