পঞ্চায়েত ভোটে রণজিৎ মণ্ডলকে প্রার্থী করতে পারে তৃণমূল

শুভেন্দু ও বিজেপিকে ধাক্কা দিয়ে রণজিৎ মণ্ডলকে আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করতে পারে তৃণমূল। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) ধাক্কা দিয়ে ২৪ ঘণ্টা আগেই বিজেপি(BJP) ছেড়ে তৃণমূলে(TMC) ফিরে এসেছেন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির(Khejuri) প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি রণজিৎ মণ্ডল(Ranajeet Mondol)। নিজ অনুগামীদের নিয়েই তিনি যোগ দিয়েছেন জোড়াফুল শিবিরে। এখন শোনা যাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রণজিৎ মণ্ডলকে প্রার্থী করতে পারে রাজ্যের শাসক দল। হয় তাঁকে জেলা পরিষদের প্রার্থী করা হবে নাহলে পঞ্চায়েত সমিতির প্রার্থী করা হবে বনলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন পশ্চিম বর্ধমানের ৫টি শিল্প পার্কে ১৫০০ কোটির বিনিয়োগের সম্ভাবনা

একুশের বিধানসভা নির্বাচনে খেজুরি বিধানসভা কেন্দ্রে পরাজিত হন তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাস। তিনি এখন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। কিন্তু, বিধানসভা নির্বাচনের পর থেকে দলীয় কর্মসূচিতে সেভাবে পার্থপ্রতিমবাবুকে আর দেখা যাচ্ছে না। চিকিৎসক পার্থপ্রতিমবাবু এখন নিজের পেশা নিয়েই বেশি ব্যস্ত। তাই দল এবার পোড় খাওয়া রণজিৎ মণ্ডলকে তুরুপের তাস হিসেবে পঞ্চায়েত ভোটে কাজে লাগাতে চাইছে। কেননা ২০০৮ সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ দখল করে তৃণমূল। সেই সময় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন রণজিৎ মণ্ডল। তারপর ২০১১ সালে বিধানসভা নির্বাচনে তিনি খেজুরি বিধানসভায় প্রার্থী হন এবং জয়ী হন। টানা দু’টি টার্মে ওই বিধানসভা থেকে নির্বাচিত হন। সেই কারণেই খেজুরিতে তাঁর বেশ প্রভাব রয়েছে। প্রভাব রয়েছে জেলার রাজনীতিতেও। বিশেষ করে শুভেন্দু অনুগামীদের মধ্যে তাঁর বেশ প্রভাব রয়েছে।

আরও পড়ুন ৫৫ লক্ষ টাকার শৌচাগার কেলেঙ্কারি মালদায়, কাঠগড়ায় NGO

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই সব হিসাব করেই রণজিৎ মণ্ডলকে এখন ব্যবহার করতে চাইছে বাংলার শাসক দল। এক, তাঁকে দিয়ে শুভেন্দুর শিবিরে আরও বেশি করে ভাঙন ধরানো হবে এবং দুই, পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির প্রভাবে ধাক্কা দেওয়া। সেই সূত্রেই তাঁকে আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করা হতে পারে। তবে নির্দিষ্ট কোনও পদ প্রদানের জন্য তা করা হবে না। হয় জেলা পরিষদে নাহয় পঞ্চায়েত সমিতি স্তরে তাঁকে প্রার্থী করা হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে। তাই টানা দুই বছর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শতযোজন দূরে থাকা রণজিৎবাবু এবার খেজুরিতে সক্রিয়ভাবে রাজনীতির মাঠে নেমে পড়েছেন শনিবার সকাল থেকেই।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫