‘৩৬ বছর চাকরি, দুবারের বিধায়ক’, ভোটার তালিকায় নাম না থাকায় ঘুম উড়ল তৃণমূল বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে একের পর এক বিতর্ক সামনে আসছে। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও কেন নাম বাদ পড়ছে, আবার কারও নাম কেন ‘বিচারাধীন’ তালিকায় থেকে যাচ্ছে-এই প্রশ্ন ঘিরে ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে। এবার সেই অভিযোগ তুললেন খোদ বিধায়কই।

দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল-এর নাম উঠে এসেছে এসআইআর-এর ‘বিচারাধীন’ তালিকায়। জানা গেছে, তাঁর বাবার নামের উচ্চারণগত একটি ত্রুটির কারণে আগেই তাঁকে এসআইআর হিয়ারিংয়ে হাজিরা দিতে হয়েছিল। সেই শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও তাঁর নাম বৈধ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন: ২৯৪ বিধানসভার ৯৯ আসনে নতুন ভোটার ‘শূন্য’, কী সাফাই কমিশনের?

এই পরিস্থিতিতে একাধিক প্রশ্ন উঠছে, যদি কোনও বিধায়কের নামই বৈধ ভোটার তালিকায় না থাকে, তাহলে তিনি ভোট দেবেন কীভাবে? আর ভোটার না হলে তিনি আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেনই বা কীভাবে? শুধু একজন বিধায়কই নন, কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের চকমোহন প্রাথমিক বিদ্যালয় বুথে প্রায় ৩৫০ জন ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই বিধায়কের অফিসে ভিড় জমান তাঁর অনুগামীরা। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তোরাফ হোসেন মণ্ডল বলেন, “আমি একজন পেনশনভোগী, ৩৬ বছর চাকরি করেছি। দু’বারের বিধায়ক আমি। ২০০২ সাল থেকেই আমার নাম ভোটার তালিকায় রয়েছে। বাবার নামের সামান্য উচ্চারণগত ভুলের জন্য আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। সব নথি জমা দেওয়ার পরও আমার নাম বিচারাধীন তালিকায় কেন থাকবে?” তিনি আরও জানান, তাঁর পরিবারের অন্য সকলের নাম ভোটার তালিকায় থাকলেও একমাত্র তাঁর নামই বাদ পড়েছে।

বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রয়োজনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার কথাও বলেন বিধায়ক। একই সঙ্গে তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে। যদিও এই অভিযোগ সরাসরি খারিজ করেছে তৃণমূলের বিরোধী দল বিজেপি।

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক