‘‌এল পিশাচেরা এল রে’‌, মুখ্যমন্ত্রীর মিছিলে গানের লাইন দিয়ে পথে নামার ডাক সুখেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার ইডির হানার প্রতিবাদে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডি অভিযান চালায়। সেখানে পৌঁছে গিয়ে রণংদেহী মেজাজে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল কংগ্রেসের সাংসদদের নয়াদিল্লিতে প্রতিবাদের সময় দিল্লি পুলিশ তাঁদের টেনে–হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে। এবার মুখ্যমন্ত্রীর মিছিলে দলের সর্বস্তরের নেতা–কর্মীদের মাঠে নামতে গানের কলি তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায়।

এদিকে এই ঘটনা নিয়ে এখন রাজ্য এবং জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে ধর্না–বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তবে সেখানে বিক্ষোভের অনুমতি নেই, এই যুক্তিতে দিল্লি পুলিশ হস্তক্ষেপ করে এবং তৃণমূল সাংসদদের টেনে–হিঁচড়ে সরিয়ে দেয়। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে দলকে পথে নামার আহ্বান জানিয়েছেন দলের প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর রায়। সেই আহ্বান জানাতে প্রবীণ সাংসদ ব্যবহার করেছেন সলিল চৌধুরীর লেখা ও‌ সুরে‌ হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া দুটি জনপ্রিয় গানের লাইন।‌

অন্যদিকে বাংলায় চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে। তাই রাজ্যের নানা জেলায় সভা–সমাবেশ করছেন অভিষেক। কিন্তু আজ সকালে দলের সাংসদদের যেভাবে টেনে–হিঁচড়ে দিল্লি পুলিশ নিয়ে গেল তাতে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সুখেন্দুশেখর রায় ফেসবুকে লিখেছেন, ‘‌পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা।’‌ আবার আর একটি জনপ্রিয় গানের মাঝের কলি তুলে ধরেছেন। সেখানে লিখেছেন, ‘‌এল পিশাচেরা এল রে, শতপাকে বাঁধিয়া নাচে তা তা তা ধিয়া নাচেরে। কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেল রে।’‌

এছাড়া আজ ঠাকুরনগরে যাবেন অভিষেক। সেখানেও এই নিয়ে সুর চড়াতে পারেন তিনি। আর আজই রাজপথে নেমে প্রতিবাদ মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে সাংসদ সুখেন্দুশেখর রায় লিখেছেন, ‘‌এবার রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান।’‌ এভাবেই দলের সর্বস্তরের নেতা–কর্মীদের পথে নামতে আহ্বান করলেন প্রবীণ এই সাংসদ। মুখ্যমন্ত্রীর প্রতিবাদ মিছিল রয়েছে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু করে হাজরা মোড় পর্যন্ত। তাই প্রতিবাদ মিছিলের ভিড় বাড়াতেই স্বর্ণযুগের গানের কলি ব্যবহার করলেন সুখেন্দু বলে মনে করা হচ্ছে।

 

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ