মালদার কালিয়াচকে তৃণমূল প্রার্থীকে পিটিয়ে খুন, ধৃত কংগ্রেস কর্মী

শনিবার দুপুরে পিটিয়ে খুন করা হয় তৃণমূল কংগ্রেস নেতা মোস্তফা শেখকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে অশান্তির বলি হলেন মালদার কালিয়াচকের সুজাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোস্তফা শেখ। শনিবার দুপুরে মসজিদে নমাজ পড়তে যাওয়ার সময়ে তাঁকে পিটিয়ে খুন করা হয়। অভিযোগ উঠেছে  কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ঘাসফুল শিবিরের কর্মীরা। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল মান্নান নামে এক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পঞ্চায়েত ভোটে মনোনয়ন না পেয়ে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা দলবদল করেন। ঘাসফুল শিবির ছেড়ে হাত শিবিরে যোগ দেন। শনিবার দুপুরে মসজিদে নমাজ পরতে গিয়েছিলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিবু বিবির স্বামী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মোস্তফা শেখ। ওই সময়ে মসজিদের কাছে স্থানীয় একটি দোকানে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো নিয়ে তাঁর  সঙ্গে আসানউল হক, আবদুল মান্নান-সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর বচসা বাঁধে। বচসা চরমে উঠলে ভারী কোনও বস্তু দিয়ে মোস্তফা শেখকে আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়ার পড়ে তৃণমূল নেতাকে নৃশংসভাবে মারধর করতে থাকেন কংগ্রেস কর্মীরা। রক্তাক্ত অবস্থায় মোস্তফাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দলের নেতার মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তৃণমুল কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেসের বিরুদ্ধে মোস্তফা শেখকে খুনের অভিযোগ তুলে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অভিযোগ পেয়ে আবদুল মান্নান নামে এক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় পুলিস পিকেট বসানো হযেছে।

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও