স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান

কৌশিক দাস প্রাথমিক স্কুলের চাকরির জন্য এমদাদুল হককে ২০১৪ সালে ৪ লাখ টাকা দিয়েছিল। সেই টাকা দেওয়ার দীর্ঘদিন পরেও হয়নি কোনও চাকরি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলে দিয়ে এক গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তোলা হল প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নামে মোটা টাকা নেওয়ার অভিযোগ। ঘটনাস্থল বীরভূম(Birbhum) জেলার রামপুরহাট(Rampurhat) মহকুমা। সেখানেই মহকুমা শাসক(SDO) সাদ্দাম নাভাসের কাছে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহকুমারই তারাপীঠ থানার লাহা গ্রামের বাসিন্দা গোলক বিহারী দাস। তিনি অভিযোগ তুলেছেন নলহাটি(Nalhati)-২ ব্লকের তৃণমূল(TMC) পরিচালিত নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এমদাদুল হকের বিরুদ্ধে। গোলকবাবুর অভিযোগ, তাঁর ছেলে কৌশিক দাস প্রাথমিক স্কুলের চাকরির জন্য এমদাদুল হককে ২০১৪ সালে ৪ লাখ টাকা দিয়েছিল। সেই টাকা দেওয়ার দীর্ঘদিন পরেও হয়নি কোনও চাকরি। এদিকে টাকা ফেরত চাইলেও তা দিতে পারেননি এমদাদুল হক। এরই মধ্যে আবার ক্যান্সারে আক্রান্ত হন গোলকবাবু। তখনও টাকা চেয়ে ফেরত পাননি তাঁরা এমদাদুলের কাছ থেকে। টাকার অভাবে তাঁর চিকিৎসাও ব্যাহত হয়। এই অবস্থায় তাঁরা সরাসরি বাধ্য হন মহকুমা শাসকের কাছ এমদাদুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে।

এই ঘটনার জেরে প্রতারণার শিকার হওয়া কৌশিক দাস জানিয়েছেন, ‘২০১৪ সালে আমার চাকরির জন্য বাবা নলহাটি ২ ব্লকের নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এমদাদুল হককে ৪ লাখ টাকা দিয়েছিল। জমি বিক্রি করে ওই টাকা দেওয়া হয়েছিল। আমার চাকরি না হলে টাকা ফেরত দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিচ্ছেন। আমার বাবা ক্যানসার আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। হয়তো বাবা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে। তাই বাধ্য হয়ে সেই টাকার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’ যদিও গোলকবাবুরদের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এমদাদুল হক। তাঁর দাবি, ‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি। অভিযোগকারীকে আমি চিনি না। বিরোধীদের প্ররোচনায় পড়ে ওরা আমার সম্মান নষ্ট করতে এসব করছে।’

এমদাদুল হক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের মহকুমা শাসক সাদ্দাম নাভাস অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গোলকবাবু ও তাঁর ছেলে কৌশিককে। ঘটনার জেরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘এ রকম একটা ঘটনার খবর আমাদের কানেও এসেছে। তাই আমরা দলগতভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দল এমদাদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে যিনি ঘুষ দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য তিনিও তো অপরাধ করেছেন। তাঁর বিচার কে করবে? ঘুষ নেওয়া যেমন অপরাধ তা দেওয়াও তেমনিই অপরাধ। তাই যারা অভিযোগ দায়ের করেছেন তাঁদের বিরুদ্ধেও তো তদন্ত হওয়ার প্রয়োজন আছে।’

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের