‘গ্রামবাংলার মতামত’ নেওয়ার কমিটি গড়ে দিল তৃণমূল

‘গ্রামবাংলার মতামত’ নেওয়ার জন্য দলীয় কমিটি গড়ে দিল তৃণমূল। মোট ৯টি কমিটি গঠন করা হয়েছে তৃণমূলে। একটি রাজ্য স্তরের এবং ৮টি জোনাল স্তরে।

Share:

কৌশিক দে সরকার: পঞ্চায়েত ভোট(Panchayat Election) কবে হবে তার দিশা এখনও দেখা যাচ্ছে না। যদিও সম্ভাবনা বাড়ছে যে উৎসব শেষে নভেম্বর মাসে হয়তো এই নির্বাচন হতে পারে। কিন্তু সেই ভোটের আগে নিজেদের দলের প্রার্থী ঠিক করতে এ বার গ্রাম বাংলার(Rural Bengal) মানুষের মতামত নেওয়া শুরু করে দিতে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার থেকেই ‘জনসংযোগ যাত্রা’(Jansanjog Yatra) শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। যাত্রা শুরুর আগেই এবার ঘোষণা করে দেওয়া হল ‘গ্রামবাংলার মতামত’ নেওয়ার জন্য দলীয় কমিটি। মোট ৯টি কমিটি গঠন করা হয়েছে তৃণমূলে। একটি রাজ্য স্তরের এবং ৮টি জোনাল স্তরে।

আরও পড়ুন Provident Fund’র সঙ্গে Aadhar Link বাধ্যতামূলক করল কেন্দ্র

রাজ্যস্তরের ও জেলা স্তরের কমিটির কাজ কী হবে সে বিষয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। রাজ্য কমিটিতে রয়েছেন তৃণমূলের ২২ জন শীর্ষ নেতা। জেলা ভিত্তিক যে ৮টি জোনাল কমিটি তৈরি করা হয়েছে  সেই কমিটিতে রাখা হয়েছে ৬ থেকে ১০ জন তৃণমূল নেতাকে। এই কমিটিগুলির কাজ হবে গোটা প্রক্রিয়াকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করা। সেই সঙ্গে ভোটার তালিকা তৈরি করা থেকে শুরু করে যাঁরা ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন তাঁরা যাতে সঠিক ভাবে ভোট দিতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। একইসঙ্গে গ্রাম বাংলার মতামত সংগ্রহের দায়িত্বে থাকা গ্রাম পঞ্চায়েত স্তরের ইন-চার্জ ও কো- ইন-চার্জদের বিশেষ ভাবে এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আরও পড়ুন দেশের নজরে নবান্ন, সোম দুপুরেই মুখোমুখি মমতা-নীতীশ

রাজ্যস্তরের যে নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে তার চেয়ারম্যান করা হয়েছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে। কমিটির বাকি সদস্যরা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মানস ভূঁইয়া, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, স্বপন দেবনাথ, জ্যোতিপ্রিয় মল্লিক, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, দোলা সেন, নাদিমূল হক, শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস, প্রতিমা মণ্ডল, বুলু চিক বরাইক, বিবেক গুপ্ত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শান্তিরাম মাহাতো, রাজীব বন্দ্যোপাধ্যায়, গিরিন্দ্রনাথ বর্মণ, হুমায়ূণ কবির এবং বীরেন্দ্রনাথ টুডু। মোট ২২জন। কলকাতা বাদে রাজ্যের ২২টি জেলাকে ৮টি ভাগে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। জোন ১- এ রয়েছে কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা। জোন ২-এ রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ। জোন ৩-এ রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম। জোন ৪-এ রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া। জোন ৫ – রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। জোন ৬ -এ রয়েছে হাওড়া ও হুগলি। জোন ৭-এ রয়েছে নদিয়া। সর্বশেষ জোন ৮-এ রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য, পাওয়ার পদ্ধতি সহজ হল

জোনাল-১ কমিটিতে কোচবিহার থেকে থাকছেন অভিজিৎ ভৌমিক, পার্থপ্রতিম রায় ও অর্ঘ্য রায় প্রধান। আলিপুরদুয়ার জেলা থেকে থাকছেন প্রকাশ চিক বরাইক ও প্রসেনজিৎ কর। জলপাইগুড়ি থেকে থাকছেন মহুয়া গোপ, খগেশ্বর রায় ও চন্দন ভৌমিক। দার্জিলিং জেলা থেকে থাকছেন পাপিয়া ঘোষ। জোনাল-২ কমিটিতে উত্তর দিনাজপুর জেলা থেকে থাকছেন গুলাম রব্বানি, কানাইয়া লাল অগ্রবাল ও গৌতম পাল। দক্ষিণ দিনাজপুর থেকে থাকছেন বিপ্লব মিত্র ও অম্বরীশ সরকার। মালদা থেকে থাকছেন মৌসম নুর ও আব্দুর রহিম বক্সি। মুর্শিদাবাদ জেলা থেকে থাকছেন খলিলুর রহমান, অপূর্ব সরকার, শাওনি সিংহ রায় ও হাসানুজাম্মান শেখ। জোনাল-৩ কমিটিতে বীরভূম জেলা থেকে থাকছেন চন্দ্রনাথ সিনহা, অসিত মাল, অভিজিৎ সিনহা ও ত্রিদিব ভট্টাচার্য। পূর্ব বর্ধমান জেলা থেকে থাকছেন শম্পা ধাড়া, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অলোক মাঝি ও খোকন দাস। পশ্চিম বর্ধমান জেলা থেকে থাকছেন মলয় ঘটক, নরেন্দ্রনাথ চক্রবর্তী ও প্রদীপ মজুমদার।

আরও পড়ুন বাংলা সহায়তা কেন্দ্রেই জমা দেওয়া যাবে খাজনা

জোনাল-৪ কমিটিতে পুরুলিয়া জেলা থেকে রয়েছেন সুজয় বন্দ্যোপাধ্যায়, সুশান্ত মাহাতো ও সৌমেন বেলথরিয়া। বাঁকুড়া জেলা থেকে থাকছেন জ্যোৎস্না মাণ্ডি, অরূপ চক্রবর্তী, শুভাশিষ বটব্যাল, সুজাতা মণ্ডল ও শ্যামল সাঁতরা। ঝাড়গ্রাম জেলা থেকে থাকছেন দেবনাথ হাঁসদা, দুলাল মূর্মু ও বিরবাহা হাঁসদা। জোনাল-৫ কমিটিতে পশ্চিম মেদিনীপুর থেকে থাকছেন অজিত মাইতি, শ্রীকান্ত মাহাতো, আশিষ হুদাইত ও সুজয় হাজরা। পূর্ব মেদিনীপুর জেলা থেকে থাকছেন সৌমেন কুমার মহাপাত্র, বিপ্লব রায় চৌধুরী, তরুণ জানা, তরুণ মাইতি, সুপ্রকাশ গিরি ও সোমনাথ বেরা। জোনাল-৬ কমিটিতে হাওড়া জেলা থেকে থাকছেন কল্যাণ ঘোষ, অরূপ রায়, অজয় ভট্টাচার্য, অরুনাভ সেন ও পুলক রায়। হুগলি জেলা থেকে থাকছেন অরিন্দম গুঁই, অসীমা পাত্র, তপন দাশগুপ্ত, মনোরঞ্জন ব্যাপারী ও রমেন্দু সিনহা রায়। জোনাল-৭ কমিটি তৈরি হয়েছে শুধুমাত্র নদিয়া জেলাকে নিয়ে। এই জেলা থেকে এই কমিটিতে থাকছেন মহুয়া মিত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়, দেবাশিষ গাঙ্গুলি, নাসিরুদ্দিন আহমেদ, সুশান্ত মণ্ডল, উজ্জ্বল বিশ্বাস, শুভঙ্কর সিংহ, ব্রজকিশোর গোস্বামী, তাপস মণ্ডল ও কৌশিক ঘোষ।

আরও পড়ুন ৮ লক্ষ গোষ্ঠীকে ২১ হাজার কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা

জোনাল-৮ কমিটিতে উত্তর ২৪ পরগনা জেলা থেকে আছেন তাপস রায়, কাকলি ঘোষ দস্তিদার, সরোজ বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, পার্থ ভৌমিক ও সব্যসাচী দত্ত। দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে এই কমিটিতে থাকছেন শুভাশিস চক্রবর্তী, জয়দেব হালদার, দিলীপ মণ্ডল, শওকত মোল্লা, যোগরঞ্জন হালদার ও শঙ্কর কুমার নস্কর। এদিন কোচবিহারের দিনহাটা থেকে জনসংযোগ যাত্রা শুরু করছেন অভিষেক। প্রতিদিন একটি করে অধিবেশন রাখা হয়েছে ৬০ দিনের এই কর্মসূচিতে। সেই অধিবেশনে এসে পঞ্চায়েত স্তরের মানুষেরা কাকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে ভোটে দাঁড় করাতে চান, সে ব্যাপারে মতামত জানাবেন। সোমবার ২২ জনের রাজ্য নির্বাচনী কমিটির বৈঠকে বসতে পারে বলেও তৃণমূল সূত্রে খবর।

শীতের আমেজ উপভোগ করতে চটপট রেঁধে ফেলুন ‘শিম সর্ষে পোস্ত’ ঝাল

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

স্কুলের ভিতরেই ভয়াবহ কাণ্ড! পাথর ও ফুলের টব দিয়ে কেজির পড়ুয়ার উপর হামলা তৃতীয় শ্রেণির ছাত্রের

মুক্তির আগেই ১৭৫ কোটি টাকা আয় করল শাহরুখের ‘KING’

মিষ্টি-টক স্বাদের বাঙালি রান্না! নিরামিষের দিন বানিয়ে নিন সুস্বাদু ডাঁটা বেগুনের ডালনা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

মা-বাবা জানতেন মেয়ে বিদেশে, পুণেতে মিলল যুবতীর পচাগলা দেহ

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪