নিউ বারাকপুরে তৃণমূল যুব কংগ্রেসের ধিক্কার মিছিল

Share:

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর :মণিপুরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন সংগঠিত করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবারে মনিপুরের(Monipur) সেই পাশবিক ও নিন্দনীয় ঘটনায় বিজেপি তথা কেন্দ্র সরকারের ব্যর্থতা ও নীরবতার প্রতিবাদে আন্দোলনে নামল নববারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব।

শুক্রবার বিকেলে নিউ বারাকপুর(New Barrackpore) সাজিরহাট মোড় থেকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুমন দের নেতৃত্বে এক বিরাট প্রতিবাদী ধিক্কার মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে শেষ হয়। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)কুশপুতুল দাহ করা হয়। এই মর্মে এক প্রতিবাদী পথসভায় উপস্থিত ছিলেন নিউ বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, কাউন্সিলর তথা তৃণমূল মহিলা নেত্রী নির্মিকা বাগচী, কাউন্সিলর জয়গোপাল ভট্টাচার্য, বেবী চক্রবর্তী, আরতি দাস মল্লিক সহ নববারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এবং নিউ বারাকপুর শহর তৃণমূল ও তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব।

এদিন এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং মোদি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সোচ্চার হন উপস্থিত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্বরা।মিছিলে তৃণমূল কর্মীরা কেন্দ্রীয় সরকারের(Central Goverment) বিরুদ্ধে স্লোগান তুলে এবং এলাকায় সকল স্তরের মানুষকে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়ার আবেদন জানান এই ধিক্কার মিছিলের মাধ্যমে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের