শুভেন্দু অধিকারীকে SIR করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও

Share:

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: তোমার বাবার জন্ম সার্টিফিকেট আগে দেখাও,না দেখাতে পারলে বাংলাদেশ যাও, বিজেপির জন্ম ৭৮ এর পরে,তাই SIR করে তাড়াতে হলে আগে বিজেপিকে এবং শুভেন্দুকে তাড়াতে হবে। শুভেন্দু অধিকারীকে এস আই আর করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠানোর ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে(Subhendu Adhikari) বেনজির আক্রমণ সুদীপ রাহার(Sudip Raha)।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা। বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করেন সুদীপ রাহা।শুভেন্দু অধিকারীর নতুন নাম হাম্পিং ডাম্পিং বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। পাশাপাশি তিনি আরো বলেন শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুরের যেখানেই দাঁড়াবেন সেখানেই উনাকে হারাবো। বাংলায় থেকে আর খাতা খুলতে হবেনা বিজেপিতে,২০২৬ সালে পূর্ব মেদিনীপুর জেলায় যাতে বিজেপির ঝান্ডা লাগানোর লোক না পায় তার জন্য এক হয়ে লড়তে হবে।বিজেপির ঝান্ডা থাকবেনা।বাংলায় নাকি NRC হবে SIR হবে।

আর রবিবার হাম্পিং ডাম্পিং বলেছেন, এক কোটি লোকের নাম বাদ যাবে। আরে আগে বলি তোমার বাবার জন্ম সার্টিফিকেটটা আগে দেখাও। যদি না দেখাতে পারো তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চলে যাও।শুভেন্দু অধিকারীকে SIR করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও।আটাত্তরের পরে যদি কাউকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হয়, তবে ভারতীয় জনতা পার্টিকে আগে তাড়াতে হবে।কারণ বিজেপি পার্টির জন্ম ১৯৭৮’ র পরে।

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড