বাংলায় আসছে তৃণমূলের নয়া কর্মসূচি ‘দিদির রক্ষাকবচ’

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগেই আসছে তৃণমূলের নয়া কর্মসূচি 'দিদির রক্ষাকবচ'। এদিন নজরুল মঞ্চে হবে তার আনুষ্ঠানিক ঘোশণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুটি গুটি পায়ে ২৫ বছর পূর্ণ করে দল পা রেখেছে ২৬তম বছরে। সামনেই পঞ্চায়েতের নির্বাচন(Panchayat Election)। তারপর বছর ঘুরলেই লোকসভার নির্বাচন ২০২৪ সালে। ঠিক তার আগে বাংলার(Bengal) বুকে এক নতুন দলীয় কর্মসূচি নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস(TMC) যার নাম ‘দিদির রক্ষাকবচ’(Didir Rokhakoboch)। সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এদিন অর্থাৎ সোমবার নজরুল মঞ্চ থেকে দলের এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ‘দিদিকে বলো’র ধাঁচে এই কর্মসূচি হবে বলে দলীয় সূত্রে খবর। এই কর্মসূচিতে তৃণমূলের সাংসদ, বিধায়ক ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা গ্রামে গ্রামে গিয়ে মানুষের দুয়ারে বসে শুনবেন তাঁদের অভাব-অভিযোগ, চাওয়া-পাওয়ার কথা। চাটাই পেতে হবে বৈঠক। সেই সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে একাসনে বসে চলবে দুপুরের মধ্যাহ্নভোজ। পাশাপাশি চায়ের দোকানে বসে মানুষের সঙ্গে কথা বলা সহ জনসংযোগের একাধিক ধাপ এই পর্যায়ে থাকবে বলে জানা গিয়েছে। টানা ২০ দিন ধরে চলবে এই কর্মসূচি।

আরও পড়ুন রাজ্যবাসী দেখার অপেক্ষায় নজরুল মঞ্চে বিজেপির কারা কারা যোগ দেবেন

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাংলায় তৃণমূলের যে সব বিধায়কেরা আছেন তাঁরা সকলেই নিজ নিজ বিধানসভা কেন্দ্রের বাইরে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনবেন। যে সব বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক নেই সেই সব বিধানসভা কেন্দ্রে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে গ্রামীণ এলাকার মানুষেরা কে কতটা রাজ্য সরকারের আর্থসামাজিক প্রকল্পের সুবিধা নিতে পারছেন, কে চেয়েও তা পাচ্ছেন না, কার আরও একটু বেশি সাহায্য চাই এইসব কিছুই এই কর্মসূচিতে খতিয়ে দেখা হবে। একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘দিদিকে বলো’ এবং ‘বাংলার গর্ব মমতা’ বলে দুটি কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। মূলত এই দুটি কর্মসূচিকে হাতিয়ার করে জনসংযোগ করা হয়েছিল। যদিও সেই দুই কর্মসূচির ক্ষেত্রেই পিছনে কাজ করেছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের মস্তিষ্ক। এবারেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কারা কারা টিকিট পাবেন বা প্রার্থী হবেন সেই বিষয়টিও দেখভাল করছে প্রশান্ত কিশোরের সংস্থা। সম্ভবত জনসংযোগের এই নতুন কর্মসূচি ‘দিদির রক্ষাকবচ’ও আইপ্যাকেরই উদ্ভাবন।

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?