ভোটের মুখে বীরভূমে জোর ধাক্কা তৃণমূলের, ইস্তফা একাধিক নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বেজে গিয়েছে ভোটের বাদ্যি। ভুল-ত্রুটি সামলে কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুই পক্ষই। ভোটের আগে দলের অন্দরে কোথাও কোনও অশান্তি যেন না হয় সেই নির্দেশ দিয়েছে  তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে সেই সব নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের বীরভূমে উঠল তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ ।  দুবরাজপুরের হেতমপুরে পদত্যাগ করার কথা ঘোষণা করলেন তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বুথ সভাপতি, অঞ্চল সভাপতিরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাজুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপনউতোর। 

সোমবার রাতে রাস্তায় নেমে  তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বুথ সভাপতি, অঞ্চল সভাপতিরা পদত্যাগের কথা ঘোষণা করতেই জেলা জুড়ে   শোরগোল পড়ে গিয়েছে।  তাঁরা দাবি করেছেন দল এলাকায় নতুন স্থানীয় কমিটি গড়ছে  যার সঙ্গে তাঁরা একেবারেই সহমত নন। ঠিক এই কারণেই তাদের পদত্যাগ। ক্ষুব্ধ তৃণমূল নেতাদের দাবি  স্থানীয় কমিটিতে অযোগ্যদের ক্ষমতা দেওয়া হচ্ছে । যদিও এই  বিষয়টি গুরুত্ব দিতে নারাজ বীরভূম জেলা নেতৃত্ব। 

আরও পড়ুন: বামফ্রন্ট আমলে দরবার করেও রাস্তা হয়নি, স্বাধীনতার পর পথশ্রী প্রকল্পে বড় রাস্তার শিলান্যাসে খুশি গ্রামবাসী

এমনিতেই হেতমপুরে বিভিন্ন সময়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও দলীয় পতাকা তোলা নিয়ে ঝামেলা হয়। স্থানীয় নেতৃত্ব সূত্রে খবর, এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কমিটি করার বার্তা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই কমিটি তৈরি নিয়েও এ বার গোষ্ঠীকোন্দল। আর তাতেই পদত্যাগের ঢল। হেতমপুর পঞ্চায়েতের পদত্যাগ করা উপপ্রধান শেখ সুবুর আলির বলেছেন , ‘যদি আমি দলের পদে থাকি, সৈনিক হই, আমি চাইব দল কী ভাবে এগোতে পারবে। কোন কর্মীদের দলে পদ দিলে, তাঁরা দলের জন্য জীবন দিতেও তৈরি। অথচ এখানে এখন অন্য ঘটনা ঘটছে। যাঁরা দলকে পিছনে টানবে, আজ বিজেপি, কাল সিপিএম, তাঁদের সামনে আনা হচ্ছে। আমার পদ সরকারি পদ। তবে দল যদি কাল ইস্তফা দিতে বলে, আমি তার জন্যও তৈরি।’   তবে ভোটের আগে তৃণমূলের শক্তিশালী গড় হিসেবে পরিচিত বীরভূমে শাসক দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব শীর্ষ নেতৃত্বের কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন