পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: পিএসি চেয়ারম্যান পদ কার দখলে থাকবে? এই নিয়ে এবার দ্বন্দ্ব শুরু কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে। সূত্রের খবর, পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ পেতে মরিয়া হয়ে উঠেছে ঋতব্রত তৃণমূল। তাঁদের শিবির থেকে এই পদের জন্য দুই দাবিদারের নাম জমা দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে। ঋত তৃণমূল চাইছে ফিরহাদ হাকিম, বিপ্লব মিত্র, গোলাম রাব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায় পিএসি চেয়ারম্যান করা হোক। অপরদিকে কালীঘাট তৃণমূল এই পদের জন্য বর্ষীয়ান বিধায়ক অশোক দেবের নাম জমা দিয়েছে অধ্যক্ষের কাছে। এখন অধ্যক্ষের কোর্টে বল। তৃণমূলের কোন পক্ষকে বেছে নেবেন তিনি, সেটা সময় বলবে।

আরও পডুন: ‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলের তকমা পেয়েছে তৃণমূল। তাই রীতি অনুযায়ী পিএসি চেয়ারম্যানের পদ প্রাপ্যের অধিকার বিরোধী দলই। যদিও তৃণমূল এতদিন সেই পদে নিজেদের দলের বিধায়ক কিংবা দলবদলুদের বসিয়েছে। কিন্তু বিজেপি সরকার স্পষ্ট করে দিয়েছে পিএসি চেয়ারম্যান পদে এবার বিরোধী দলের বিধায়কই বসবেন। সেই কারণে পিএসি চেয়ারম্য়ানের পদ নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে তৃণমূলের দুই শিবিরের মধ্যে। রাজনৈতিক মহলের ধারণা, এই ক্ষেত্রেও বাজিমাত করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। কারণ বিধানসভার অধ্যক্ষের নির্দেশে বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে ঋত তৃণমূল। বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাই অধ্যক্ষের বিচারে পিএসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে ফিরহাদ-বিপ্লবরা।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!