‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল বচসা। সেখান থেকে হাতাহাতি ও অশান্তিতে জড়িয়ে পড়লেন দুই দলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হল পুলিশকে। পরে কেন্দ্রীয় বাহিনীর বিশাল ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করেন বন্দর এলাকার বিজেপি প্রার্থী রাকেশ সিং। 

একবালপুর থানার সামনেই আজ, সোমবার রাতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু কেন এই ঘটনা ঘটল? বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের অভিযোগ, হুসেন শাহ রোড নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তিনি পথসভা করছিলেন। তখনই কিছু যুবক সেই মিটিংয়ে এসে মিনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেন। তারপরেই আমাদের মঞ্চে হামলা চালানো হয়। সেই কারণেই আমরা একবালপুর থানা ঘেরাও করেছি। যদিও বিজেপি প্রার্থীর এই থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে তুমুল অশান্তি হয়। পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। সেই লাঠির ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। মাথা ফেটেছে এক বিজেপি কর্মীর। আঘাত লেগেছে প্রার্থী রাকেশ সিংয়েরও। পাল্টা অবস্থান বিক্ষোভ করে তৃণমূলের কর্মীরা। যদিও পুলিশ তাদের লাঠি উঁচিয়ে ধাওয়া করে হটিয়ে দেয়।

আরও পডুন: তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

বিজেপি কর্মীদের অভিযোগ, কিছু যুবক তাদের সভায় উস্কানিমূলক মন্তব্য করে। যদিও তৃণমূল বিষয়টিতে পাত্তা দিতে নারাজ। এটা রাকেশ সিংয়ের গিমিক বলে কটাক্ষ ঘাসফুল শিবিরের।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে