Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভোট প্রচারে কাউন্সিলারদের গতিবিধির ওপর কড়া নজর রাখছেন মমতা-অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার জনপ্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পদমর্যাদা নয়, দলীয় কর্মী হিসেবেই তাঁদের পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ, মেয়র বা কাউন্সিলার যেই হোন না কেন, নির্বাচনী প্রচারে সক্রিয় অংশগ্রহণ বাধ্যতামূলক।

এই বার্তা এসেছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক তরফে। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, বিধানসভা নির্বাচন শুধু প্রার্থীদের লড়াই নয়, দলের প্রতিটি স্তরের নেতা-কর্মীকেই মাঠে নামতে হবে। কাউন্সিলাররা যদি নিষ্ক্রিয় থাকেন, তা মোটেও বরদাস্ত করা হবে না। দলের শীর্ষ নেতৃত্ব প্রত্যেকের ভূমিকার উপর নজর রাখছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রায় ৪৭ হাজার নাম বাদ, সবচেয়ে কম ভোটার এই স্পর্শকাতর বিধানসভা কেন্দ্রে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূলের ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিশেষ করে কলকাতা ও অন্যান্য পুরসভা এলাকায় দলের পারফরম্যান্স কিছুটা কমেছে। সেই কারণেই এবার শহরের মানুষের সঙ্গে দলীয় কাউন্সিলারদের যোগাযোগ আরও জোরদার করতে চাইছে নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে প্রতিটি কাউন্সিলারের কার্যকলাপ খতিয়ে দেখা হবে। নিজেদের ওয়ার্ডে দলীয় প্রার্থীকে জেতাতে তাঁরা কতটা সক্রিয় ভূমিকা নিচ্ছেন, কতটা সময় দিচ্ছেন এবং কীভাবে প্রচার সংগঠিত করছেন-সবকিছুই পর্যবেক্ষণে থাকবে।

তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বার্তা, দল যাঁকে প্রার্থী করেছে, তাঁর সমর্থনেই সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। প্রার্থী নিয়ে অসন্তোষ বা ভিন্নমত প্রকাশ করলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। একইসঙ্গে জানানো হয়েছে, যারা ভালো ফল করতে পারবেন, ভবিষ্যতে দল তাঁদের যথাযথ মর্যাদা দেবে। শহরাঞ্চলে জনসমর্থন পুনরুদ্ধারই এখন তৃণমূলের প্রধান লক্ষ্য।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের