কোলাঘাটে সমবায় নির্বাচনে নিরঙ্কুশ জয় তৃণমূলের

খাতা খুলতে পারল না বিরোধী দল বিজেপি  (BJP) ও সিপিএম (CPIM)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও সমবায় (Cooperative Election) ভোটে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কোলাঘাটের দেউলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ১২টির আসনের মধ্যে সবকটিতে জয় পেল ঘাস ফুল শিবির। খাতা খুলতে পারল না বিরোধী দল বিজেপি  (BJP) ও সিপিএম (CPIM)।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের দেউলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ১২টি আসন। শনিবার সেই আসনগুলিতে ভোট ছিল। প্রার্থী দিয়েছিল তৃণমূল, বিজেপি এবং সিপিএম। যদিও বিজেপি ও সিপিএম সব আসনে প্রার্থী দেয়নি। এদিন সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট শেষে গণনার পর দেখা যায় ১২টি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। নির্বাচনে একটি আসনও জিততে পারেনি বিজেপি ও সিপিএম। দেউলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজেপি প্রার্থী দিয়েছিল ৭ টি আসনে। আর সিপিএম প্রার্থী দিয়েছিল ৯ টি আসনে। কিন্তু লাল ও গেরুয়া শিবির একটি আসনেও জয়লাভ করতে পারেনি।

অন্যদিকে সমবায় নির্বাচনে জয়ের পর উচ্ছ্বাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকরা। একে অপরকে সবুজ আবিরে ভরিয়ে দেন। জয়ের পরে মিছিল বের করে জোড়াফুল শিবির। প্রসঙ্গত এর আগে শুক্রবারই হলদিয়ার সমবায় নির্বাচনে সবুজ ঝড়ে পর্যদুস্ত হয়েছে বিরোধীরা। নিরঙ্কুশ জয় পেয়ে বোর্ড দখল করেছে তৃণমূল। তার আগের দিন বৃহস্পতিবার পটাশপুর ২ নম্বর ব্লকে জবদা সমবায় সমিতির ভোটের মনোনয়নের দিন তৃণমূল সব আসনে প্রার্থী দিলেও বিরোধীরা একটি আসনেও মনোনয়ন পেশ করেনি। ফলে ওই সমবায় সমিতিতেও বোর্ড গড়ছে তৃণমূল।

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম