মুর্শিদাবাদের নবগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী রুবেল শেখের মৃত্যু

মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের নবগ্রামের বিল বসিয়া এলাকায় রাস্তার পাশে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী রুবেল শেখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের নবগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী রুবেল শেখের মৃত্যু হল সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের নবগ্রামের বিল বসিয়া এলাকায় রাস্তার পাশে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী রুবেল শেখ। রাতে দু’জন দুষ্কৃতী একটি গাড়িতে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে জখম হন রুবেল। প্রথমে তাঁকে উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যান তাঁর বন্ধুরা। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রুবেলইকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের তরফে জানানো হয়, রুবেলের বুক ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল গুলি। অন্যদিকে ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পিছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য সম্প্রতি মুর্শিদাবাদের ফরাক্কায় রক্ত ঝরে। ফরাক্কার (Farakka) কেন্দুয়াতে বোমাবাজির (bomb blast) ঘটনায় মৃত্যু হয় একজনের। পুরনো বিবাদের জেরেই বোমাবাজির ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যায়। মৃতের নাম নাজির শেখ। দুষ্কৃতীদের খোঁজে চালাচ্ছে পুলিশ। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত নির্বাচনের আহে বারবার অশান্তির ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা