পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে সংঘর্ষ, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল মহিলা সভাপতির

হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুল-১ ব্লকের পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠন করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত সমিতির(Panchayat Samiti) দখলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড হুগলি জেলার(Hooghly District) আরামবাগ মহকুমার(Aarambag Sub Division) খানাকুল-১ ব্লকে(Khanakul-1 Block)। সেখানে তৃণমুলের(TMC) দুই গোষ্ঠীর মধ্যে পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে সংঘর্ষের ঘটনায় পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যকে মারধরও করা হয়। গত বছরের পঞ্চায়েত নির্বাচনে খানাকুল ১ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি হন শম্পা মাইতি। কিন্তু তাঁকে ওই পদে মেনে নিতে চাননি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হক। কেননা শম্পা খানাকুল ১ ব্লক তৃনমুল সভাপতি দীপেন মাইতির ঘনিষ্ঠ। এদিন ছিল ওই পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠন করার দিন। তাই এদিন সকাল থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর লোকজন পঞ্চায়েত সমিতি অফিসের বাইরে জমায়েত করতে শুরু করে দেন। জমায়েত হঠাতে লাঠি উচিয়ে পুলিশ জমায়েত হঠানোর চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হয়নি।

এদিন দুপুরে পঞ্চায়েত সমিতির মিটিং হলে স্থায়ী কমিটি গঠন নিয়ে বৈঠক শুরু হতেই সেখানে দুই গোষ্ঠীর বিবাদ চরম আকার ধারন করে। অভিযোগ ওঠে নইমুল হক পঞ্চায়েত সমিতিকে নিজের হাতের মুঠোয় রাখতে পুরাতন স্থায়ী কমিটি এক রাখার দাবিতে অনড় থাকেন। কিন্তু শম্পা তা আনা মানায় নইমুলের লোকেরা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয়। বৈঠকে থাকা পঞ্চায়েত সমিতির সদস্যরা তার প্রতিবাদ করলে তাঁদেরও বেধড়ক মারধর করে নইমুলের লোকেরা। বৈঠকে আক্রান্ত হয়ে মিটিং স্থল থেকে বেরিয়ে আসেন একের পর এক পঞ্চায়েত সমিতির সদস্য। তাঁদের দাবি, ‘নইমূল হক ১৫ বছর ধরে করে খাচ্ছে। তোলা তুলছে। মাঝখান থেকে দলের বদনাম হচ্ছে।’ পঞ্চায়েত সমিতির বাইরে দুই গোষ্ঠীর কয়েকশো লোক জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়। বারবার উত্তেজনা সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে।

ঘটনা হচ্ছে, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জন্যই গত বছরের পঞ্চায়েত নির্বাচনে খানাকুলের ২টি ব্লকের পঞ্চায়েত সমিতির মধ্যে একটি তৃণমূলের দখলে থাকলেও, অপরটি চলে গিয়েছে বিজেপির হাতে। তবে লোকসভা নির্বাচনে তার কোনও প্রভাব পড়েনি। আরামবাগ লোকসভা কেন্দ্র এবারেও তৃণমূল ধরে রেখেছে। প্রায় ১ লক্ষ ভোটের ব্যবধানে সেখানে তৃণমূল জয়ী হয়েছে। কিন্তু সেই নির্বাচনের পালা মিটতে আবারও প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এদিকে বছর দুই বাদেই রাজ্যের বিধানসভার নির্বাচন। তৃণমূলের গোষ্ঠী কোন্দল না মিটলে সেই নির্বাচনে যে আরামবাগ মহকুমায় ভাল ফল হবে না সেটা বিলক্ষণ জানেন জোড়াফুলের নেতারা। কিন্তু তারপরেও সেই গোষ্ঠী কোন্দল মেটার কোনও ইঙ্গিত মিলছে না। অন্তত খানাকুল-১ ব্লকের তো নয়ই।

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ