শুভেন্দুর গড়েই তৃণমূলের ‘উচ্ছ্বাস দিবস’! বিলি হল মিষ্টি

ডিজে বাজিয়ে নাচতে নাচতে মিছিল, হল সভা, হল মিষ্টি বিলিও। তাও যেখানে সেখানে নয়, খাস আপদের গড়েই। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম মহকুমা শহর কাঁথি সোমবার দুপুরে সাক্ষী থাকলো এমনই ঘটনার। জেলা তৃণমূল নেতৃত্বের সাফ জবাব, দল থেকে আপদ বিদেয় হতেই তাঁরা নেচেগেয়ে আনন্দে মেতেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দল থেকে আপদ বিদেয় হয়েছে এক বছর হয়ে গেল। সেই আনন্দেই হল ডিজে বাজিয়ে নাচতে নাচতে মিছিল, হল সভা, হল মিষ্টি বিলিও। তাও যেখানে সেখানে নয়, খাস আপদের গড়েই। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম মহকুমা শহর কাঁথি সোমবার দুপুরে সাক্ষী থাকলো এমনই ঘটনার। শুভেন্দু অধিকারীর তৃণমূল ছাড়ার এক বছর পূর্ণ হয়েছে গতকালই। সেই ঘটনার বর্ষপূর্তিতে এদিন কাঁথি শহরে রীতিমত উৎসব পালন করল তৃণমূল। এদিন কাঁথি শহরে অধিকারীদের বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে ঢিল ছোঁড়া দূরে ক্যানাল পাড়ে রীতিমত মিষ্টি মিলি করা হয় আমজনতার মধ্যে। সেই সঙ্গে ডিজে বাজিয়ে নাচতে নাচতে মিছিলও করেন তৃণমূলকর্মীরা। পরে তাঁরা একটি সভাতেও যোগদান করেন।

গত বছর ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজের মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। এবার সেই ঘটনার পরে পরেই শুভেন্দুর দলত্যাগের আনন্দে ‘উচ্ছ্বাস দিবস’ উদযাপন করবেন তৃণমূলকর্মীরা, সেটা আগেই ঠিক হয়ে গিয়েছিল। জেলার যুব তৃণমূলনেতা তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি জানিয়েছেন, ‘গতবছর ১৯ ডিসেম্বর দল থেকে আপদ বিদায় হয়েছিল। তাই আমরা কাঁথি শহরেই সে দিনের বর্ষপূর্তি উদযাপন করতে চেয়েছিলাম। দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সেই রকমই আবেদন করা হয়েছিল। কিন্তু ১৯ তারিখ কলকাতায় ভোট থাকায় আমরা ওই অনুষ্ঠান এদিন পালন করলাম। ২০১৪ সাল থেকেই শুভেন্দুবাবু বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তা তিনি নিজের মুখে স্বীকার করেছেন। দলের সাংগঠনিক পদ নিয়ে, প্রশাসনিক ক্ষমতা ভোগ করে যে ভাবে তিনি দলকে পিঠে ছুরি মেরেছেন, তাতে তিনি তৃণমূল পরিবারের কাছে একজন বিশ্বাসঘাতক বলে প্রমাণিত হয়েছেন। তাই এমন একজন ব্যক্তির দল ছাড়ার দিনটির বর্ষপূর্তিতে যুবকর্মীরা ডিজে বাজিয়ে নেচেছেন। এদিন আমাদের একটা সভা থাকছে। সেখানে আমরা সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সংবর্ধিত করতে চলেছি।’

এদিন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, গৃহশত্রু বিদায়, আপদ বিদায়ের বার্তা দিতেই এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। গৃহশত্রুদের সম্পর্কে দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দেওয়াই এর লক্ষ্য। পরিচিত কাঁথি শহরের প্রভাত কুমার কলেজের মাঠে একটি জনসভার আয়োজন করা হচ্ছে জেলা তৃণমূল ও জেলা সংখ্যালঘু সেলের তরফে। সভায় রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, কুণাল ঘোষ, সুপ্রকাশ গিরি, সৌমেন মহাপাত্র, উত্তম বারিক, তরুণ মাইতিরা উপস্থিত থাকবেন। মিছিলের আগে মেচেদা বাইপাস থেকে কলেজ মাঠ অবধি মিছিলও হয়েছে। সেই মিছিলেই তৃণমূলকর্মীদের ডিজে বাজিয়ে নেচেগেয়ে আনন্দ করেছেন। জেলা তৃণমূল নেতৃত্বের সাফ জবাব, দল থেকে আপদ বিদেয় হতেই তাঁরা নেচেগেয়ে আনন্দে মেতেছেন।

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

দমদমে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা বরুণ নট্ট, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী