আলু ব্যবসায়ীদের ধর্মঘট রুখতে কড়া হুঁশিয়ারি রাজ্যের, সোমেই বৈঠকে মন্ত্রী!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিনে দিনে স্থানীয় বাজারে বাড়ছে আলুর দাম(Potato Price hike)। স্থানীয় বাজারে প্রতি কেজি আলু ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এর ফলে আলু কিনতে গিয়ে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে আনতে প্রতিবেশী রাজ্যগুলিতে আলু বিক্রির উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজ্য সরকারের সিদ্ধান্তের পরে, রাজ্যের বাইরে আলু পরিবহন ঠেকাতে পুলিশ অন্তঃরাজ্য সীমান্তে নজরদারি জোরদার করেছে। এর ফলে বেশ কয়েকটি ট্রাক সীমান্ত ক্রসিংয়ে আটকে পড়েছে। অন্যান্য রাজ্যে আলু বিক্রির অপর থেকে রাজ্য সরকার নিষেধাজ্ঞা তুলে না নিলে আগামী ৩ ডিসেম্বর থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। আর সেই ধর্মঘট রুখতে এবার কড়া হাতে হাল ধরল প্রশাসন।

আলু ব্যবসায়ীদের ধর্মঘট রুখতে সমস্ত কিছু পদক্ষেপ নিতে মরিয়া রাজ্য, তা আরও একবার হুশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সোমবার আলু ব্যবসায়ীদের অনুরোধেই তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রী। মন্ত্রীর দাবি, কিছু অসাধু ব্যবসায়ী রাজ্যের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বাইরে আলু পাঠানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। আলু রপ্তানিতে মুখ্যমন্ত্রী রাশ না টানলে আলুর দাম কেজিপ্রতি ৫০ টাকা ছাড়িয়ে যাবে। অন্যদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় মত সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, বর্তমানে রাজ্যের হিমঘরগুলিতে প্রায় ৭ লক্ষ মেট্রিক টন আলু মজুত আছে। রাজ্যে ডিসেম্বর মাসে আলু খরচ হবে সাড়ে তিন থেকে চার লক্ষ মেট্রিক টন। বাড়তি তিন লক্ষ মেট্রিক টন ভিন রাজ্যে না গেলে ক্ষতি হবে ব্যবসায়ীদের।

প্রসঙ্গত, শনিবার ৫১০ ব্যাগ আলু ধরা পড়েছে বাংলা-ঝাড়খণ্ড সীমানায়। বারাবনির গৌরান্ডি ব্রিজ দিয়ে আলু নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। পশ্চিম বর্ধমানের বারাবনি থানার পুলিশ তা ধরে ফেলে। পুলিশের নজর এড়াতে আলুর বস্তা ছিল প্লাস্টিকে ঢাকা। চালানে লেখা ছিল প্লাস্টিক ব্যাগ। ভিতরে মেলে ৫১০ ব্যাগ আলু। চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়। ওই আলু হুগলির পাণ্ডুয়া থেকে বিহারের গয়া নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?