বেলডাঙায় নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন সাংসদ, পাশে থাকার বার্তা দিলেন পাঠান

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত, অত্যাচারিত এবং হত্যা পর্যন্ত হচ্ছেন। আর সেটা ওড়িশা থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র–সহ বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এমন নজির দেখা যাচ্ছে। আর ঝাড়খণ্ড এবং বিহারের সদ্য অত্যাচারের ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে শুরু করে পুলিশ এবং সাংবাদিকদের উপর আক্রমণ নেমে এসেছিল। এখনও থমথমে গোটা এলাকা। অগ্নিগর্ভ বেলডাঙায় আজও চলছে পুলিশের রুটমার্চ। আর এবার ওই বেলডাঙায় এলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান।

এদিকে এই উত্তপ্ত পরিস্থিতিতে কেন সাংসদকে দেখা গেল না? এমন প্রশ্নই তুলেছেন বিরোধীরা। তবে এবার এসে সবকিছুর সপাটে জবাব দিয়েছেন ইউসুফ পাঠান। বহরমপুরের সাংসদ আজ, রবিবার বলেছেন, তিনি এলাকাতেই ছিলেন। চাপানউতরের মধ্যে অবশেষে বেলডাঙায় এসে ইউসুফ নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়িতেও গেলেন। কথা বললেন আলাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে। আর পাশে থাকার বার্তাও দিলেন। এই পরিবারের যাতে আর্থিক এবং সামাজিক পরিস্থিতি মসৃণ থাকে তার জন্য ব্যবস্থা করার কথা জানিয়ে গিয়েছেন বহরমপুরের সাংসদ।

অন্যদিকে একদিন আগেই বহরমপুরে রোড–শো করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ডায়মন্ডহারবারের বলেছিলেন, ‘‌এখানে ইউসুফ আছে। ও আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙা যেতে চাই। আমি বলেছি আজকে আমার র‌্যালি আছে। আজকে আমাদের সভার পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে।’‌ এবার প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর সবরকম চেষ্টা করা হচ্ছে সে কথাও জানিয়ে দেন ইউসুফ পাঠান। আর্থিক সাহায্য ও মৃতের স্ত্রীকে চাকরির কথাও বলেছেন তিনি।

এছাড়া ইউসুফ বেলডাঙায় আসতেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। তিনি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় আর্থিক সাহায্য ও চাকরির কথা জানান। ইউসুফের সঙ্গে ছিলেন বেলডাঙার বিধায়কও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান বলেন, ‘‌এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। পরিযায়ী শ্রমিক যাঁরা এখান থেকে ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন তাঁরা শুধু নিজের জন্য কাজ করছেন না, সেই রাজ্যের সামগ্রিক উন্নতির কাজও হয় তাঁদের দ্বারা। তাই এই ধরনের ঘটনা না ঘটাই ভাল। আমি এখানেই ছিলাম। আমাদের সঙ্গে জনপ্রতিনিধি, বিধায়করা মাঠে নেমে সর্বদাই কাজ করছেন। মানুষজন এবং সংবাদমাধ্যমকে ভুল বোঝানো হয়েছে। এখনও আমরা সবরকমভাবে এই পরিবারের পাশে আছি।’‌

হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলার পরেই বিতর্কে শিবরাজকুমার! শেষমেশ ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা?

লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার