ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ, ফের বাড়বে গরম, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

আজ থেকে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনভর বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে খানিকটা হলেও স্বস্তি মিলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীদের। কিন্তু এই বৃষ্টি কতদিন অবধি চলবে? তবে কি বর্ষা শুরু হয়ে গেল? যদিও সোমবারের (৬ জুলাই) আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। তাছাড়া শুক্রবারও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র থেকে স্থলভাগে নিম্নচাপ প্রবেশ করেছে। ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা দিয়ে ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে চলছে নিম্নচাপ। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলাতেই প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই বলা হয়েছিল।

তবে মঙ্গলবার আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আপতত নিম্নচাপ ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে রওনা দিয়েছে। যার ফলে আবারও ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়বে। এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশাতে অবস্থান করছে নিম্নচাপ। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সেই কারণেই বদলাচ্ছে আবহাওয়া। পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আজ, মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে।

তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাত চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সেই কারণে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে লাল সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ওই জেলাগুলিতে। আজ থেকে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবারে ও ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ওই জেলাগুলিতে। বৃহস্পতিবার অতি ভারীর বৃষ্টির জন্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সেখানে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছ।

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের