চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বনগাঁর বৃদ্ধ টোটো চালকের ঝুলিতে এক কোটির লটারি

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: রামলালের প্রাণ প্রতিষ্ঠার আগের দিনই ধন প্রাপ্তি বৃদ্ধ এই টোটো চালকের।জীবনের দীর্ঘ সময় কেটেছে দারিদ্রতার মধ্য দিয়ে। এবার হয়তো ভগবানের আশীর্বাদে বাকি জীবনটা ভালোভাবে কাটবে জানালেন বনগাঁ(Banga) চাপাবেরিয়ার বাসিন্দা বিমল বিশ্বাস(Bimal Biswas)। দশ বছরেরও বেশি বাসের ড্রাইভারি করে জীবন কাটিয়েছেন , বড় করেছেন ছেলে ও মেয়েকে। তবে বয়েস ও চোখের সমস্যার জন্য ড্রাইভারি ছেড়ে দিয়ে টোটো(TOTO) চালিয়ে কোনমতে সংসারের হাল ধরে রেখেছিলেন বৃদ্ধ বিমল বাবু ।

দারিদ্রতা দূর করার আশায় দীর্ঘদিন ধরে টিকিট কাটতেন বলে জানান তিনি। সোমবার সন্ধ্যায়খেলার টিকেট মেলাতেই দেখেন তার ঝুলিতেই এক কোটি টাকার পুরস্কার। এখন তার ইচ্ছা এই টাকা দিয়ে একটি ছাদ দেওয়া বাড়ি করবেন। এতদিন এক চালা টিনের ছাউনিতে পরিবারকে নিয়ে থাকতেন তিনি। ছেলে সামান্য পারিশ্রমিকে কম্পিউটার(Computer) রিপেয়ারিং এর কাজ করে ।ছেলে মেয়েদের বিয়েও দিয়েছেন এবার তাদের ভবিষ্যৎ এই টাকাগুলি পেলে একটু ভালো হবে বলে জানান টোটো চালক বিমল বিশ্বাস।

দীর্ঘদিন চোখের(Eye) সমস্যা, নার্ভের সমস্যায় ভুগছেন তিনি । টাকা পেলে শারীরিক চিকিৎসাও করবেন বলে জানান। বুকের ভেতর যে আশা গুলি ছিল এবার হয়তো পূরণ হবে। তাই নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন ওই বৃদ্ধ টোটো চালক।

Published by:

Share Link:

More Releted News:

ভোটমুখে বড় সাফল্য নবদ্বীপ থানার পুলিশের, নিষিদ্ধ মাদকদ্রব্য সহ গ্রেফতার ১

LIVE

মাথাভাঙায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ, প্রতিবাদে অবস্থান  বিক্ষোভ বনগাঁ উত্তরের পদ্ম প্রার্থীর

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ