উদয়পুরে সমুদ্র স্নানে নেমে পর্যটকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: শনিবার কলকাতার জোড়াসাঁকো থানার মেছুয়া সংলগ্ন বড়বাজার এলাকা থেকে উমেশ প্রসাদ (৬০)সহ তিন বন্ধু দিঘায় ঘুরতে যান। শিব শংকর প্রসাদ, বিজয় কুমার গুপ্তা ও কার্তিক সাহা দিঘায় সমুদ্র সৈকত উদয়পুরে(Udaypur) রবিবার বেড়াতে যান। আজ দুপুরে উদয়পুরে সমুদ্র স্নানে নামেন তারা। কিছুক্ষণ স্নান করার পর উমেশপ্রসাদ অচৈতন্য হয়ে হাঁটু সমান জলে পড়ে যান। বন্ধুরা মিলে তড়িঘড়ি তাঁকে দিঘা হাসপাতালে(Digha Hospital) নিয়ে এলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন ।

জানা গিয়েছে, মৃত পর্যটক এর আগে থেকেই শ্বাসকষ্ট জনিত রোগ ছিল। এদিন উদয়পুর এর সমুদ্রে স্নান করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে মনে করছেন চিকিৎসকরা। মৃতদেহ দিঘা থানার পুলিশ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই পর্যটকের সঙ্গে থাকা অন্যান্য বন্ধু-বান্ধবদের। মৃত পর্যটকের বাড়ি মধ্য কলকাতা জোড়াসাঁকো থানা(Jorasako P.S.) এলাকার জ্যাকেরিয়া স্ট্রীটে(Jakeria street)।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, উদয়পুরে সমুদ্রের জলে যখন ওই পর্যটক অচৈতন্য হয়ে পড়ে যান তখন সকলে মিলে তাকে ধরাধরি করে সমুদ্রের পাড়ে দিয়ে আসে এবং সেখানে তাকে বাঁচানোর আপনার চেষ্টা করা কিন্তু তিনি কোন সাড়া না দেওয়ায় ,তখন তাকে ভ্যানে করে আনা হয় দিঘা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর খবর পাঠানো হয় দিঘা থানায়। দিঘা সমুদ্র সৈকত সহ উদয়পুর এবং অন্যান্য এলাকায় পর্যটকদের মৃত্যু ঠেকাতে ইতিমধ্যেই তৎপর প্রশাসন। প্রতিমুহূর্তে দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ে সাধারণ মানুষকে সতর্ক করতে চলে সতর্ক থাকার প্রচার। থাকে নজরদারি ব্যবস্থাও।

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ