চতুর্থীর রাতে মর্মান্তিক ঘটনা, মালবাজারে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনধি: শুধু হয়ে গিয়েছে পুজো। চারিদিকে কান পাতলেই শোনা যাচ্ছে ঢাকের বাদ্দি। এই সময়েই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। আলিপুরদুয়ারের মালবাজার এলাকায় বুনো হাতির হামলায় মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে আলিপুরদুয়ারের মালবাজার এলাকায় হাতির হামলায় মৃত যুবকের নাম বিজয় মাজি(৩২)। তিনি মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানের টন্ডু ডিভিশনের বাসিন্দা। শুক্রবার রাতে তিনি বাড়ির বাইরেই ঘুরছিলেন। সেই সময়ে সেখনে একটি বুনোহাতি ঘোরাঘুরি করছিল। স্থানীয়রা বলছেন দুর্ভাগ্যবশত ওই যুবক হাতির সামনে চলে আসে। যুবক পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। হাতি যুবককে ধরে ফেলে এবং পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়েই এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেই সময়ে লোকালয় ছেড়ে হাতিটি জঙ্গলে চলে যায়। খবর দেওয়া হয় নাগরাকাটা থানার পুলিশকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা। রাত ৯টার দিকে ঘটনাটি ঘটেছে।  স্থানীয়রা বলছেন, এই এলাকায় বুনোহাতি মাঝেমধ্যেই হামলা চালায়। পুজোর মরশুমে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পরে স্থানীয়দের মধ্যে। পুলিশ ও বনকর্মীদের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। হাতির হানার সমস্যা সমাধানের দাবিও জানানো হয়।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক