‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবারই রাজ্যে মন্ত্রীদের দফতর বন্টন হয়। পরিবহণ দফতরের মন্ত্রীর দায়িত্ব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিংহ জানান, কাজের ক্ষেত্রে তিনি সরকারি বাসের সংখ্যা বাড়ানোকেই অগ্রাধিকার দিচ্ছেন। নিত্যযাত্রীরা অনেকেই বলেছেন বাসের সংখ্যা কম, বাস পাওয়া যায় না। সেই সমস্যার সমাধানে বেশি সংখ্যক ইলেকট্রিক বাস রাস্তায় নামানো হবে।

বাম জমানার পরিবহণ মন্ত্রী সুভাষ চক্রবর্তীর কথা উত্থাপন করে অর্জুন বলেন, ‘প্রয়াত সুভাষ চক্রবর্তী যখন পরিবহণ মন্ত্রী ছিলেন, আমি কিছু প্রশ্ন করেছিলাম। এখন সেই দফতরে এসে দেখব সেই বিষয়গুলো খতিয়ে দেখব। ফাইল খুঁজে পেলে পরে জানাব। বিভিন্ন ডিপোর জমি বেঁচে দিয়েছে পিসি-ভাইপো। সরকারি বাসের চালক শ্রমিক থেকে শুরু করে সমস্যা অনেক রয়েছে। তেল চুরি হয়ে যায়। বাস চলে না। সব সমস্যাগুলিকেই দেখতে হবে এবার। এখন দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করব। একে একে সব সমস্যাগুলো দেখতে হবে।’ তাঁর কথায়, ‘সবচেয়ে বেশি অভিযোগ আসে রাস্তায় সরকারি বাসের(Goverment Bus) দেখা পাওয়া যায় না। প্রচারে গিয়েও এই সমস্যা শুনতে হয়েছে। মহিলাদের ফ্রিতে বাসে যাতায়াত একটা সরকারি সিদ্ধান্ত। খুব ভাল প্রজেক্ট। কিন্তু সবাই যাতে সময় মতো বাস পরিষেবা পায় সেটাই এখন দেখার সবচেয়ে বড় দায়িত্ব।’ 

পরিবহণের পাশাপাশি শ্রম দফতরেরও দায়িত্ব পেয়েছেন ডাকাবুকো বিজেপি নেতা। শ্রমমন্ত্রী হিসেবে তাঁর ভূমিকা কি হবে তাও জানিয়ে দিয়েছেন অর্জুন। তাঁর কথায়, ‘শ্রম দফতরটাও দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি শ্রমিক ইউনিয়ন (Labour Union) করে এসেছি। বিষয়টা কেউ বুঝতেই পারত না এতদিন। অনেক কাজ করার সুযোগ রয়েছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল